• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪
সর্বশেষ :
সাতক্ষীরায় দই-মিষ্টির কারখানায় ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা দেবহাটার দুই বিদ্যালয়কে সবুজ ও সহনশীল গ্রীন স্কুল ঘোষণা নবগঙ্গার বুকে লোকজ ঐতিহ্য নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে: ওসি শাহিন শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন পাটকেলঘাটায় ১০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার দেবহাটায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত দেবহাটায় দুটি গ্রামকে সবুজ ও সহনশীল ইকো ভিলেজ ঘোষণা বাল্যবিবাহ-ইভটিজিং রোধে শিক্ষার্থীদের পাশে থাকার আহ্বান ওসি শাহিনের শ্যামনগর সাংবাদিক সাহেব আলীর মায়ের ইন্তেকাল

বাগেরহাটের গোপালপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে উপনির্বাচন ২৮ এপ্রিল

প্রতিনিধি: / ৩৮৭ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৫ মার্চ, ২০২৪

জেলা প্রতিনিধি, বাগেরহাট:  বাগেরহাটের কচুয়া উপজেলার গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে উপনির্বাচন আগামী ২৮ এপ্রিল। এর আগে গেল ৩১ জানুয়ারি গোপালপুর ইউনিয়ন পরিষদের তৎকালীন চেয়ারম্যান কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আবু বক্কর সিদ্দিক মারা গেলে পদটি শূন্য হয়।

কচুয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা হিমাংশু কুমার বিশ্বাসের জারি করা এ সংক্রান্ত এক গণবিজ্ঞপ্তিতে জানা যায়, আগামী ২৮ মার্চ পর্যন্ত রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করা যাবে। মনোনয়নপত্র দাখিল শুরু হয়েছে গেল ১০ মার্ থেকে। ১ এপ্রিল মনোনয়নপত্র বাছাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৮ এপ্রিল এবং ২৮ এপ্রিল সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

 উল্লেখ্য, গেল ১০ মার্চ কচুয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা হিমাংশু কুমার বিশ্বাস এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তিটি জারি করেছিলেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com