• বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৫০
সর্বশেষ :
দেবহাটার পল্লীতে স*ন্ত্রা*সী হা*ম*লায় বিএনপি নেতা আ*হত, থানায় অভিযোগ সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দু*র্ধ*র্ষ ডাকাত নানা ভাই বাহিনীর হাতে জি*ম্মি থাকা ৬ জেলে উদ্ধার ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল সুন্দরবনে আবারো মাথা চাড়া দিয়ে উঠছে বনদ*স্যুদের দৌ*রাত্ম্য, ভয়ে জীবিকা হারাচ্ছেন জেলে বাওয়ালিরা ঘূ*র্ণিঝ*ড়ে প্রায় দুই শতাধিক বাড়িঘর ল*ণ্ড*ভণ্ড দেবহাটা উপজেলা শিক্ষা ক্লাস্টার কমিটি, শিক্ষা কর্মকর্তা ও রিডিং ক্যাম্পের সাথে সমন্বয় সভা শ্যামনগরে দেশীয় অ*স্ত্রের আ*ঘা*তে র*ক্তা*ক্ত জ*খ*ম -১ রাজধানীতে দুর্বৃত্তের গু*লিতে আ*হত কনটেন্ট ক্রিয়েটর রাকিবের মৃ*ত্যু শ্যামনগরে পেট্রোল প্যাম্পগুলোতে প্রশাসনের মনিটরিং অভিযান

আর্জেন্টিনার নতুন প্রেসিডেন্ট সরকারি কর্মী ছাঁটাই করবেন

প্রতিনিধি: / ২৩৬ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

বিদেশ : সরকারের ব্যয়ভার কমাতে আগামী কয়েক মাসের মধ্যে ৭০ হাজার সরকারি কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা নিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট জ্যাভিয়ের মিলেই। শুধু তা-ই নয়, প্রাদেশিক সরকারগুলোর জন্য বিভিন্ন বরাদ্দ এবং দুই লাখের বেশি সামাজিক উন্নয়ন কর্মসূচিও বাতিল করেছেন তিনি। দেশটির নতুন প্রেসিডেন্টের মতে, এসব বরাদ্দ দুর্নীতিতে পরিপূর্ণ। যেকোনো মূল্যে এ বছরের মধ্যে আর্জেন্টিনার অর্থনৈতিক বাজেটে ভারসাম্য আনতে চান মিলেই। গত মঙ্গলবার রাজধানী বুয়েন্স আয়ার্সে একটি অনুষ্ঠানে প্রায় ঘণ্টাব্যাপী ভাষণে নানা পরিকল্পনার কথা জানান আর্জেন্টাইন প্রেসিডেন্ট। ২৭৬ শতাংশ বার্ষিক মুদ্রাস্ফীতি এবং এর কারণে মজুরি ও পেনশনের ক্ষতির কথা উল্লেখ করে মিলেই বলেন, অনেক গড়মিল রয়েছে। আরও অনেক কাটছাঁট আসছে। আর্জেন্টিনায় সরকারি কর্মীর সংখ্যা প্রায় ৩৫ লাখ। ৭০ হাজার কর্মী তার একটি ছোট অংশই বলা চলে। এরপরও, এসব কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত বাস্তবায়নে যথেষ্ট চাপ সামলাতে হবে আর্জেন্টাইন প্রেসিডেন্টকে। এমনকি এর জন্য তার জনসমর্থনও কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। গত মঙ্গলবার থেকেই সরকারি কর্মীদের একটি ইউনিয়ন ধর্মঘট শুরু করেছে। তবু দেশের অর্থনৈতিক ভারসাম্য পুনঃপ্রতিষ্ঠায় নিজের সিদ্ধান্তে অটল প্রেসিডেন্ট। তিনি দাবি করেছেন, কঠোর ব্যবস্থা সত্তে¡ও সরকারের প্রতি জনগণের আস্থা বেড়েছে। মিলেই বলেছেন, মানুষের আশা রয়েছে। সুড়ঙ্গের শেষে তারা আলো দেখতে পাচ্ছেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com