• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:৪৯
সর্বশেষ :
বুধহাটায় এটি মোবাইল ষ্টোর এর নতুন শোরুম উদ্বোধন নগরঘাটায় আপন নিবাস বৃদ্ধাশ্রমে এতিমদের সাথে ইফতার মাহফিল অনুষ্ঠিত কোরআনের আইন বাস্তবায়ন ছাড়া সুন্দর সমাজ গঠন করা সম্পূর্ণ অসম্ভব : অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জতুল্লাহ আশাশুনিতে এসিল্যান্ড বিজয় কুমার জোয়ার্দারের বিরুদ্ধে স্ত্রীর নারী নি*র্যাতন মা*ম*লা প্রধান শিক্ষককে লা*ঞ্ছিত করে চেয়ার দ*খল: জামায়াত নেতা কারাগারে ডুমুরিয়ায় সালতা নদী খননের উদ্বোধন, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন এমপি আলি আসগার লবি ত্রুটিপূর্ণ নিয়োগে বাধ্য করতে চাপসৃষ্টির অভিযোগে প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ব্রহ্মরাজপুরে মুরগির খামারে অ*গ্নি*কা*ণ্ডে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি দেবহাটায় নবনির্বাচিত এমপি আব্দুল খালেককে গণসংবর্ধনা ও ইফতার মাহফিল শ্যামনগরে ভুয়া নামজারি রদের দাবিতে সহকারী কমিশনার বরাবর অভিযোগ

বাগেরহাটে ৮ মাসের অন্তঃসত্তা মহিলা মাদক কারবারিসহ আটক ৩

প্রতিনিধি: / ২৭৪ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে ৮ মাসের অন্তঃসত্তা মহিলা মাদক কারবারিসহ ৩জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের জিম্মায় থাকা ৪কেজি গাঁজা উদ্ধার করা হয়। শুক্রবার (২৯মার্চ) সকালে আটককৃতদের ফকিরহাট থানায় সোপর্দ ও মামলা দায়ের করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে ফকিরহাট থানার পিলজংগ ইউনিয়নের টাউন নওয়াপাড়া মোড়স্থ বঙ্গবন্ধু সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বিপরীত পাশে শিশু মেলা কিন্ডার গার্টেন এর সামনে থেকে তাদের আটক করা হয়। বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক স্বপন কুমার রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

আটকরা হলো মোংলার দিগরাজ কালীবাড়ী এলাকার আরমান তালুকদারের মেয়ে ৮ মাসের অন্তঃসত্তা মোসাঃ মিম(২০),মোঃ আবু সাইদ শেখের ছেলে মোঃ আলমগীর(২২) ও ভাটারাবাদ এলাকার মোঃ আব্দুস সালাম শেখের ছেলে মোঃ সোহেল শেখ(১৯)।

বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক স্বপন কুমার রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারি যে, বাগেরহাট জেলার ফকিরহাট থানাধীন পিলজংগ ইউনিয়নের টাউন নওয়াপাড়া মোড়স্থ বঙ্গবন্ধু সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বিপরীত পাশে শিশু মেলা কিন্ডার গার্টেন এর সামনে কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করিতেছে। এসময় অভিযান চালিয়ে এক মহিলাসহ তিন জনকে আটক করা হয়। তাদের ব্যগ তল্লাশী করে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। অভিযানকালে  ধৃত আসামী মিম ৮ মাসের অন্তঃসত্ত এবং কিছুটা অসুস্থ জানালে আসামীকে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা প্রদান করি এবং কর্তব্যরত চিকিৎসক জানায় উক্ত আসামী সুস্থ অবস্থায় রয়েছে।

তিনি আরো জানান, ধৃত আসামীগণ পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবত ঘটনাস্থলসহ বিভিন্ন থানা এলাকার বিভিন্ন জায়গায় অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয় করিয়া এলাকার যুব সমাজকে ধ্বংসের দিকে ধাবিত করে আসছে মর্মে তাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল। আটক কৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এ কর্মকর্তা।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com