• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৪১
সর্বশেষ :
বিএনপির সংরক্ষিত আসনে মনোনীত হলেন কলারোয়ার পুত্রবধূ তুলি পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনায় আটক ৩ ; সিসিটিভির সরঞ্জাম উদ্ধার শ্যামনগরে জমির দলিল ও ব্যাংকের চেক ফেরৎ পেতে সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক সম্মেলন শ্যামনগরে পাম্প মালিককে হ*ত্যার হু*ম*কি, তেলবাহী গাড়ি পুড়িয়ে দেওয়ার আ*শ*ঙ্কা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দয়াল বাহিনীর সদস্য আ*ট*ক, উদ্ধার ২ জেলে তালায় প্রীতি ঢালী খেলায় দর্শকদের ঢল দেবহাটা থানার নতুন ওসি আব্দুল আলিমের দায়িত্ব গ্রহণ এ্যাডামস প্রকল্প কার্যক্রমের আলোচনা সভা ও আর্সেনিক বিমুক্তকরণ ফিল্টারের উদ্বোধন ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

রোনালদোর হ্যাটট্রিকে আল নাস্রের বড় জয়

প্রতিনিধি: / ২৬৬ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৩১ মার্চ, ২০২৪

স্পোর্টস: দারুণ ছন্দে এগিয়ে চলা ক্রিস্তিয়ানো রোনালদো জ্বলে উঠলেন আবার। দ্বিতীয়ার্ধে চমৎকার হ্যাটট্রিক উপহার দিলেন পর্তুগিজ তারকা। বড় জয় পেল তার দল আল নাস্র। সৌদি প্রো লিগে শনিবার রাতে ঘরের মাঠে আল তাইয়ের বিপক্ষে আল নাস্রের জয় ৫-১ গোলে। অনেকটা সময় ১০ জন নিয়ে খেলে আল তাই। ২০তম মিনিটে ওতাভিওর গোলে এগিয়ে যায় আল নাস্র। দুই মিনিট পর সমতা টানেন ভার্জিল। ৩৬তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন এই ডাচ ফরোয়ার্ড। প্রথমার্ধের যোগ করা সময়ে আব্দুলরাহমানের গোলে আবার এগিয়ে যায় আল নাস্র। ৬৪তম মিনিটে প্রথম গোলের দেখা পান রোনালদো। সাদিও মানের পাসে বক্সের ভেতর থেকে ডান পায়ের শটে গোলটি করেন ৩৯ বছর বয়সী ফরোয়ার্ড। ৬৭তম মিনিটে নিজের দ্বিতীয় গোলে ব্যবধান বাড়ান তিনি। সতীর্থের প্রচেষ্টা পোস্টে লাগার পর কাছ থেকে শটে বল জালে পাঠান পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। আর ৮৭তম মিনিটে কাছ থেকে হেডে হ্যাটট্রিক পূর্ণ করেন সাবেক রেয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। রোনালদোর ক্যারিয়ারের ৬৪তম হ্যাটট্রিক এটি। এর চারটি আল নাস্রের হয়ে, ৫৮ ম্যাচে। ৩০টি হ্যাটট্রিক করেন তিনি বয়স ৩০ হওয়ার আগে। আর বয়স ৩০ হওয়ার পর তার হ্যাটট্রিক হলো ৩৪টি। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে আল নাস্রের হয়ে রোনালদোর গোল এখন ৩৩টি। ২৫ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে লিগের দ্বিতীয় স্থানে আছে আল নাস্র। সমান ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে শীর্ষে আল হিলাল।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com