• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:০৩
সর্বশেষ :
কোরআনের আইন বাস্তবায়ন ছাড়া সুন্দর সমাজ গঠন করা সম্পূর্ণ অসম্ভব : অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জতুল্লাহ আশাশুনিতে এসিল্যান্ড বিজয় কুমার জোয়ার্দারের বিরুদ্ধে স্ত্রীর নারী নি*র্যাতন মা*ম*লা প্রধান শিক্ষককে লা*ঞ্ছিত করে চেয়ার দ*খল: জামায়াত নেতা কারাগারে ডুমুরিয়ায় সালতা নদী খননের উদ্বোধন, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানালেন এমপি আলি আসগার লবি ত্রুটিপূর্ণ নিয়োগে বাধ্য করতে চাপসৃষ্টির অভিযোগে প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ব্রহ্মরাজপুরে মুরগির খামারে অ*গ্নি*কা*ণ্ডে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি দেবহাটায় নবনির্বাচিত এমপি আব্দুল খালেককে গণসংবর্ধনা ও ইফতার মাহফিল শ্যামনগরে ভুয়া নামজারি রদের দাবিতে সহকারী কমিশনার বরাবর অভিযোগ কালিগঞ্জ কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগরে প্রেসক্লাব সভাপতির ওপর হা*মলার প্রতিবাদে মানববন্ধন

ফাহাদ স্বপ্নপূরণে এক ধাপ এগিয়ে

প্রতিনিধি: / ২৬৮ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৩১ মার্চ, ২০২৪

স্পোর্টস: ২০১৯ সালে আন্তর্জাতিক মাস্টার হয়েছিলেন ফাহাদ রহমান। এরপর ৫ বছরের সাধনায় আজ গ্র্যান্ডমাস্টার হওয়ার প্রথম নর্ম অর্জন করতে পেরেছেন। ভিয়েতনামে হ্যানয় গ্র্যান্ড মাস্টার-৩ দাবা নবম রাউন্ডের খেলা শেষে বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার ফাহাদ ৯ খেলায় ৭ পয়েন্ট পেয়ে নর্ম অর্জন করেন। নবম বা শেষ রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মাস্টার ফাহাদ ভিয়েতনামের ফিদে মাস্টার বান গিয়া হাইকে হারিয়ে নর্ম নিশ্চিত করেন। সাত পয়েন্ট নিয়ে ফিলিপাইনের আন্তর্জাতিক মাস্টার কুইজন ডানিয়েলের সঙ্গে যুগ্মভাবে চ্যাম্পিয়নও হয়েছেন ফাহাদ। নর্ম অর্জন করতে ন্যুনতম সাত পয়েন্ট লাগে, আজ তা করতে পেরেছেন বাংলাদেশি দাবাড়ু। এর আগে অনেক চেষ্টা করেও নর্ম অর্জন করতে পারেননি ফাহাদ। কাছাকাছি গিয়েও সফল হওয়া হয়নি। এবার আর ভাগ্য তাকে ফেরায়নি। নর্ম অর্জন করে ফাহাদ সংবাদমাধ্যমকে বলেছেন, ‘এটা স্বপ্নের মতো। অনেক সাধনার পর প্রথম নর্ম অর্জন হলো। এর জন্য আমার পরিবার সহ নিজেকেও ধন্যবাদ দিচ্ছি। পরিবারের চেষ্টা ও আমার সাধনায় আজ সফল হলাম। এই বছর চেষ্টা করবো গ্র্যান্ডমাস্টার হওয়ার বাকি দুই নর্ম অর্জনে। আশা করি তা পারবো।’


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com