• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:৪২
সর্বশেষ :
সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ ঘোষনার লক্ষ্যে কনসালটেশন সভা দেবহাটার চণ্ডীপুরে বেহাল সড়ক, জনপ্রতিনিধিরা নীরব, নিজেদের উদ্যোগেই সংস্কারে গ্রামবাসী শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩৩তম মৃত্যুবার্ষিকী শনিবার শ্যামনগরে দুস্থ অসহায় ও বিএনপির পক্ষ থেকে প্রতিবন্ধীদের মাঝে অনুদানের চেক বিতরণ নগরঘাটায় উন্নয়ন পরিকল্পনা নিয়ে চেয়ারম্যান প্রার্থী ইবাদুল ইসলামের মতবিনিময় সভা সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী জাতিকে বিভ্রান্ত করছে: ড. মনিরুজ্জামান দেবহাটায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির মিছিল ও সমাবেশ শ্যামনগরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, প্রশাসন, বিএনপি ও জামায়াতের পৃথক কর্মসূচি কলারোয়ায় র‍্যাবের অভিযানে ৮৫ বোতল ESKUF সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রিয়াঙ্কা এবার বাঘিনীর গল্প শোনাবেন

প্রতিনিধি: / ৪৪৭ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪

বিনোদন: ২০১৬ সালে ‘দ্য জঙ্গল বুক’-এ কণ্ঠ দিয়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এবার তার কণ্ঠ শোনা যাবে ডিজনি নেচারের নতুন তথ্যচিত্র ‘টাইগার’-এ। গত মঙ্গলবার নিজের ইনস্টাগ্রামে এ খবর নিজেই জানিয়েছেন প্রিয়াঙ্কা। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, ‘টাইগার’-এ অম্বর নামে এক তরুণী বাঘিনীর গল্পের জন্যই কণ্ঠ দেবেন বলিউডের দেশি গার্ল প্রিয়াঙ্কা। ইনস্টায় সিনেমাটির ট্রেলার শেয়ার করে অভিনেত্রী লিখেন, ‘টাইগার’ এমন একটি গল্প যা বন্যকে বন্দী করে এবং এর মধ্যে যা ঘটে তার সবকিছু দেখিয়ে দেয়। প্রেম, দ্ব›দ্ব, ক্ষুধা, বেঁচে থাকা এবং আরও অনেক কিছুর গল্প এটি।’ ‘ভারতের ঘন জঙ্গলে যেখানে ছোট-বড় প্রাণী, ভীতু এবং স্বমহিমায় বিচরণ করে, সেখানে অম্বর আছে – এক কালজয়ী উত্তরাধিকারের বাঘ। এত ভালোবাসা দিয়ে সে তার শাবকদের যতœ নেয়, সন্তানদের সঙ্গে তার দুর্দান্ত বন্ধন ফুটে ওঠে। এক সুন্দর পরিবারকে অনুসরণ করে ৮ বছরেরও বেশি সময় ধরে এই সিনেমার শ্যুটিং করা হয়েছে।’ তিনি আরও বলেন ‘এই অবিশ্বাস্য গল্পে আমার কণ্ঠ দিতে এবং এই সিনেমার মাধ্যমে জঙ্গল অন্বেষণ করতে আমি খুব মজা পেয়েছি। আমাদের সঙ্গে জঙ্গল উপভোগ করার জন্য আমি অপেক্ষায় আছি! বিশ্ব ধরিত্রী দিবসে আগামী ২২ এপ্রিল পর্দায় আসছে ‘টাইগার’ ডিজনি প্লাস নেচার’। মেয়ে এবং স্বামীকে নিয়ে স¤প্রতি মুম্বাই ছেড়ে যুক্তরাষ্ট্রে উড়ে গেলেন প্রিয়াঙ্কা চোপড়া। প্রায় ১০ দিনের সময় নিয়ে হোলি উৎসবে ভারত এসেছিলেন তিনি।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com