• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:২৯
সর্বশেষ :
৪০০ বছরের শ্যামসুন্দর মন্দির রক্ষায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উদ্যোগ, হবে বৈজ্ঞানিক প্রি-ডকুমেন্টেশন দীর্ঘ ১৭ বছর পর কার্যক্রম নিষিদ্ধ জেলা মহিলা আ:লীগ নেত্রীর জবর দখলে থাকা জমি ফিরে পেলেন প্রবাসী ও তাঁর পরিবার দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে শেয়ারিং মিটিং না.গঞ্জ সদরে কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় নদী খাল রক্ষায় ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের আহ্বান নদী রক্ষা কমিশন চেয়ারম্যানের দেবহাটায় গাঁজা ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন আটক কাঁকড়া রপ্তানিতে প্রধানমন্ত্রী হাত থেকে জাতীয় মৎস্য পদক নিলেন শ্যামনগরের শহিদুল ইসলাম জুয়েল সৈয়দপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অসুস্থ ছাত্রকে নির্যাতনের অভিযোগ সাতক্ষীরায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত না.গঞ্জ সদরে ২০ দিনব্যাপি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন

‘মোনা: জ্বীন টু’ সিনেমার ট্রেলার প্রকাশ্যে এলো

প্রতিনিধি: / ৫৫১ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৬ এপ্রিল, ২০২৪

বিনোদন: আসন্ন ঈদুল ফিতরে ঈদে মুক্তির অপেক্ষায় রয়েছে একগুচ্ছ সিনেমা। এর মধ্যে অন্যতম সিনেমা জাজ মাল্টিমিডিয়ার ‘মোনা: জ্বীন ২’। ইতোমধ্যে সেন্সর বোর্ড থেকে মুক্তির জন্য ছাড়পত্রও পেয়েছে সিনেমাটি। এবার প্রকাশ্যে এলো ‘মোনা: জ্বীন টু’ সিনেমার ট্রেলার। গত শুক্রবার জাজ মাল্টিমিডিয়ার অফিসিয়াল ফেসবুক পেজে ‘মোনা: জ্বীন ২’র ট্রেলারটি প্রকাশ করা হয়। ক্যাপশনে লেখা রয়েছে “মোনা: জ্বীন-টু’র ট্রেলার ক্লিপ। সবাইকে একা হেড ফোন লাগিয়ে ট্রেলার দেখার অনুরোধ রইল (যদি সম্ভব হয়)।” ট্রেলারে দেখা যায়, মোনার বাবা-মা ঘুমিয়ে পড়েছেন। হঠাৎ অনেক রাতে শব্দ পেয়ে ঘুম থেকে উঠে যায় মোনার বাবা। উঠে শুনতে পান, মোনা যেন কার সঙ্গে কথা বলছে। পরে মোনার মাকে ডেকে তুলে মেয়ের ঘরে গিয়ে দেখেন এত রাতে খাটের ওপর বসে আছেন মোনা। মোনা তাঁর বাবাকে বলে খাটের নিচে কে যেন বসে আছে! মেয়ের কথা শুনে চেক করতে গিয়ে তিনি দেখেন খাটের ওপরেও বসে আছে মোনা, নিচেও বসে আছে মোনা। মেয়ের এমন অবস্থা দেখে আঁতকে ওঠেন মোনার বাবা-মা। জানা গেছে, সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে ‘মোনা: জ্বীন ২’ চিত্রনাট্য। জামালপুরে এক বাড়িতে জ্বীনের উৎপাত শুরু হলে বাড়ির মালিক সেটি মাদরাসাকে ভাড়া দেন। কিন্তু জ্বীনের উৎপাত সইতে না পেরে বাড়িটি ছেড়ে দেয় মাদরাসার ছাত্র ও শিক্ষকরা। বাড়িটিতে জ্বীন কেন উৎপাত করছে? আসলে কি কারও ক্ষতি করতে চায় নাকি অন্য কোনো সমস্যা রয়েছে? মূলত এসব প্রশ্ন সামনে রেখেই এগিয়েছে সিনেমাটির গল্প। সিনেমাটির নাম ভ‚মিকায় অভিনয় করেছেন সুপ্রভাত। এ ছাড়া আরও রয়েছেন প্রয়াত অভিনেতা আহমেদ রুবেল, তারিক আনাম খান, দীপা খন্দকার, সামিনা বাশার, আরিয়ানা, সাজ্জাদ হোসেন, শেহজাদ ওমর, রেবেকা, মাহমুদুল হাসান মিঠু, শামীম প্রমুখ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com