• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:৩৩
সর্বশেষ :
সাতক্ষীরায় নদী খাল রক্ষায় ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের আহ্বান নদী রক্ষা কমিশন চেয়ারম্যানের দেবহাটায় গাঁজা ও সাজাপ্রাপ্ত আসামিসহ ৩ জন আটক কাঁকড়া রপ্তানিতে প্রধানমন্ত্রী হাত থেকে জাতীয় মৎস্য পদক নিলেন শ্যামনগরের শহিদুল ইসলাম জুয়েল সৈয়দপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অসুস্থ ছাত্রকে নির্যাতনের অভিযোগ সাতক্ষীরায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত না.গঞ্জ সদরে ২০ দিনব্যাপি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন শ্যামনগর থানার ওসি শাফিউল পাঠোয়ারী সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত দেবহাটায় পুলিশের অভিযানে গাঁজাসহ ১ জন আটক, থানায় মামলা দেবহাটায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ডুমুরিয়ার আদর্শ গ্রামে বিশুদ্ধ পানি ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে কর্মকর্তাদের স্থান পরিদর্শন

বাংলাদেশ সফরের ভারত দলে নতুন ২

প্রতিনিধি: / ৮০৭ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

স্পোর্টস: উইমেন’স প্রিমিয়ার লিগে আলো ছড়িয়ে দ্রæতই পুরস্কার পেয়ে গেলেন সাজানা সাজিভান ও সোবহানা আশা। প্রথমবারের মতো ডাক পেলেন জাতীয় দলে। তাদের নিয়েই বাংলাদেশে খেলতে আসবে ভারতের মেয়েরা। বিসিসিআই সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সফরের জন্য ১৬ জনের দল ঘোষণা করেছে। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৩ এপ্রিল বাংলাদেশে আসার কথা রয়েছে তাদের। হারমানপ্রিত কৌরের নেতৃত্বে পূর্ণ শক্তির দল নিয়েই আসবে ভারত। দলে সাজানা ও আশাই শুধু নতুন মুখ। এ ছাড়া ফেরার তালিকায় আছেন দায়ালান হেমলাথা ও রাধা ইয়াদাভ। পিঠের চোটে বাদ পড়েছেন জেমিমা রড্রিগেজ। সবশেষ উইমেন’স প্রিমিয়ার লিগে মুম্বাইয়ের হয়ে শেষ দিকে বড় শট খেলার সামর্থ্যরে জানান দিয়েছেন সাজানা। দিল্লি ক্যাপিট্যালসের বিপক্ষে শেষ বলে ছক্কা মেরে দলকে জিতিয়ে মূলত আলোচনায় এসেছিলেন তিনি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর শিরোপা জয়ে বল হাতে বড় অবদান রাখেন আশা। ভারতের প্রথম বোলার হিসেবে ডবিøউপিএলে নেন ৫ উইকেট। সব মিলিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ১২ শিকার জমা পড়ে তার ঝুলিতে। ২০২২ সালের অক্টোবরের পর জাতীয় দলে জায়গা হারান ২৯ বছর বয়সী হেমলাথা। আর গত বছরের ফেব্রæয়ারি-মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে দলের বাইরে ছিলেন স্পিনিং অলরাউন্ডার রাধা। আশার মতোই ডবিøউপিএলে বল হাতে আলো ছড়ান রাধা। আগামী সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশের মাটিতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী আসর। ওই টুর্নামেন্টের কথা মাথায় রেখেই আইসিসির ভবিষ্যৎ সফরসূচির বাইরে এই পাঁচ ম্যাচ খেলতে আসবে ভারত। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টি হবে ২৮ এপ্রিল। একই মাঠে পরের ম্যাচ ৩০ তারিখ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটার মাঠে পরের দুই ম্যাচ যথাক্রমে ২ ও ৬ মে। শেষ ম্যাচ আবার মূল মাঠে, ৯ মে। মূল মাঠের তিনটি ম্যাচই হবে দিবা-রাত্রির। খেলা শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। অন্য দুই ম্যাচ শুরু দুপুর ২টায়। আট মাসের মধ্যে ভারতের দ্বিতীয় বাংলাদেশ সফর হবে এটি। গত বছরের জুলাইয়ে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলে গেছে তারা। ওয়ানডে সিরিজটি টাই হয়। টি-টোয়েন্টিতে ২-১ ব্যবধানে জেতে হারমানপ্রিতের দল।
ভারত স্কোয়াড: হারমানপ্রিত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ-অধিনায়ক), শেফালি ভার্মা, দায়ালান হেমলাথা, সাজানা সাজিভান, রিচা ঘোষ (উইকেটরক্ষক), ইয়াস্তিকা ভাটিয়া (উইকেটরক্ষক), রাধা ইয়াদাভ, দিপ্তি শার্মা, পুজা ভাস্ত্রাকার, আমাঞ্জত কৌর, শ্রেয়াঙ্কা পাতিল, সাইকা ইশাক, আশা সোবহানা, রেনুকা সিং, তিতাস সাধু।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com