• বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:২৯
সর্বশেষ :
দেবহাটায় সুশীলন ও ওয়ার্ল্ড ভিশনের যৌথ আয়োজনে কমিউনিটি শিশুদের জন্মদিন উদযাপন শ্যামনগরে প্রতিবন্ধীদের সহায়ক উপকরণ হুইলচেয়ার বিতারন সাংবাদিক এসএম নুর আলীর ২৬তম মৃত্যুবার্ষিকী আজ ফিংড়ীর গাভায় তেলবাহী লরি আটক, ৭ হাজার লিটার পেট্রল জব্দ দেবহাটা উপজেলাকে শিশু শ্রমমুক্ত করতে সুশীলনের আয়োজনে অবহিতকরন সভা আশাশুনির বেতনা নদীর ভাঙনে বিলীন হচ্ছে বেড়িবাঁধ, হুমকিতে শতবর্ষের বুধহাটা বাজার শ্যামনগরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ দেবহাটায় পুলিশের অভিযানে একাধিক মা*ম*লার আসামী রিপন গ্রে*ফ*তা*র তেল না পাওয়ায় পাম্পের ম্যানেজার ও এক কর্মীকে ট্রাকচা*পা দেওয়ার অ*ভি*যো*গ দেবহাটায় মাদ্রাসা ছাত্রী অ*প*হ*রণের ১৭দিন অতিবাহিত হলেও উদ্ধার হয়নি

দেবহাটায় উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময় সভা

কে এম রেজাউল করিম, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি / ২৮৭ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
দেবহাটায় উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময় সভা

দেবহাটায় বেসরকারি মানবাধিকার সংস্থা নাগরিক উদ্যোগের আয়োজনে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের আওতায় উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ইউরোপীয় ইউনিয়নের  অর্থায়নে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ মহিলা ভাইস চেয়ারম্যান জি এম স্পর্শ। স্বাগত বক্তব্য রাখেন, নাগরিক উদ্যোগের খুলনা বিভাগীয় সমন্বয়কারী মানিক দাস।
নাগরিক উদ্যোগের সাতক্ষীরা জেলা ভলান্টিয়ার  দুলাল চন্দ্র দাস। এ ছাড়া আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন  উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর। সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন। সিনিয়র মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন। মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান।
তথ্য কর্মকর্তা মৌসুমী সুলতানা।যুব উন্নয়ন কর্মকর্তা আহমেদ তামির সিদ্দিকী। দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। অ্যাডভোকেসি নেটওয়ার্ক সদস্য। পি এস ও সদস্য। সিবিও সদস্য। প্রকল্পের চেইঞ্জ এজেন্ট এবং স্থানীয় গণমাধ্যম কর্মীরা।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com