• বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:৩০
সর্বশেষ :
দেবহাটায় সুশীলন ও ওয়ার্ল্ড ভিশনের যৌথ আয়োজনে কমিউনিটি শিশুদের জন্মদিন উদযাপন শ্যামনগরে প্রতিবন্ধীদের সহায়ক উপকরণ হুইলচেয়ার বিতারন সাংবাদিক এসএম নুর আলীর ২৬তম মৃত্যুবার্ষিকী আজ ফিংড়ীর গাভায় তেলবাহী লরি আটক, ৭ হাজার লিটার পেট্রল জব্দ দেবহাটা উপজেলাকে শিশু শ্রমমুক্ত করতে সুশীলনের আয়োজনে অবহিতকরন সভা আশাশুনির বেতনা নদীর ভাঙনে বিলীন হচ্ছে বেড়িবাঁধ, হুমকিতে শতবর্ষের বুধহাটা বাজার শ্যামনগরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ দেবহাটায় পুলিশের অভিযানে একাধিক মা*ম*লার আসামী রিপন গ্রে*ফ*তা*র তেল না পাওয়ায় পাম্পের ম্যানেজার ও এক কর্মীকে ট্রাকচা*পা দেওয়ার অ*ভি*যো*গ দেবহাটায় মাদ্রাসা ছাত্রী অ*প*হ*রণের ১৭দিন অতিবাহিত হলেও উদ্ধার হয়নি

সাতক্ষীরায় সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে উদ্বুদ্ধকরণ কর্মশলা

সাতক্ষীরা প্রতিনিধি / ২৯০ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
সাতক্ষীরায় সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে উদ্বুদ্ধকরণ কর্মশলা

সুখে ভরবে আগামী দিন, পেনশন এখন সর্বজনীন স্লোগানে সাতক্ষীরা ভোমরায় সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে উদ্বুদ্ধকরণ কর্মশলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় ভোমরা সি এন্ড এফ এজেন্টস্ এসোসিয়েশনের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার শুরুতেই মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে বর্তমান সরকারের সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন-২০২৩ এর বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।

 

কর্মশলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

 

ভোমরা স্থলবন্দর (ট্রাফিক) এর উপ-পরিচালক মোহাম্মদ রুহুল আমীনের সভাপতিত্বে ও ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ এস এম মাকছুদ খানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী, ভোমরা সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি শেখ এজাজ আহম্মেদ স্বপন, সহ সভাপতি মিজানুর রহমান প্রমুখ।

 

এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শেখ মঈনুল ইসলাম মঈন, ভোমরা ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজরিহা হোসাইন। এসময় ভোমরা সিএন্ডএফ কর্মকর্তা, ব্যবসায়ী, শ্রমিক, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

কর্মশালায় বক্তারা সর্বজনীন পেনশন স্কিমের বিভিন্ন সুবিধাসমূহ তুলে ধরে প্রবাস স্কিম, প্রগতি স্কিম, সুরক্ষা স্কিম ও সমতা স্কিমে সকল পেশাজীবিদের অন্তর্ভূক্ত হওয়ার আহবান জানান।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com