• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৬
সর্বশেষ :
শ্যামনগরে নক্ষত্রের অভিবাদন ১০ গুণী ব্যক্তিকে সংবর্ধনা ফিংড়ীর বেনীয়াখালীতে পৈতৃক জমি জবর দখলসহ গাছ কর্তনের অভিযোগ বিএফআরআই এর ডিজির লোনাপানি কেন্দ্রের গবেষণা কার্যক্রম পরিদর্শন দেবহাটায় ১৬৯ বোতল উইনকেরেক্সসহ আটক ১ এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে চিরকুট লিখে শিক্ষার্থীর আ/ত্ম/হ/ত্যা শ্যামনগরে ফেন্সিডিল ও ভারতীয় ওষুধ জব্দ করল কোস্ট গার্ড দেবহাটায় পরোয়ানাভুক্ত ৪ ও নিয়মিত মামলায় ১ আসামি গ্রেপ্তার দেবহাটায় শিশুদের প্রারম্ভিক বিকাশে খেলাভিত্তিক সেশন পরিদর্শন দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ব্যক্তিগত আক্রোশবশত ইউএনওকে জড়িয়ে মিথ্যাচারের ঘটনায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নিন্দা

ভারতে সংসদ সদস্য আনার হ ত্যার ঘটনায় রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের

অনলাইন ডেস্ক / ১২৬৫ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২২ মে, ২০২৪

🖼️ ফটো কার্ড তৈরি করুন

ভারতের কলকাতায় ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে পরিকল্পিতভাবে হত্যার ঘটনায় রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করা হয়েছে।

খুন করার উদ্দেশ্যে অপহরণের অভিযোগে বুধবার রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলাটি দায়ের করেন সংসদ সদস্য আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন।

শেরে-বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহাদ আলী বাসসকে বলেন, আজ বুধবার সন্ধ্যায় শেরে-বাংলা নগর থানায় মামলাটি নথিভুক্ত হয়েছে ।

তিনি আরও বলেন, অজ্ঞাতদের আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

সংসদ সদস্য আনার সংসদ ভবন এলাকায় থাকতেন। সেখান থেকে তিনি ভারতে চিকিৎসার জন্য গেছেন। তাই তার মেয়ে শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করেন ।

উল্লেখ্য, গত ১২ মে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য ভারতে যান। সেখানে যাওয়ার দু’দিনপর তার আর কোন খোঁজ-খবর পায়নি তার পরিবার। এরপর পরিবারের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে জানালে বাংলাদেশের পুলিশ ভারতের পুলিশের সাথে যোগাযোগ করে। ভারতের পুলিশ আজ বাংলাদেশ পুলিশকে সংসদ সদস্য আনার খুন হয়েছেন বলে নিশ্চিত করে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com