• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৫১
সর্বশেষ :
শ্যামনগর নুরনগর দাসকাটিতে গ্রাম্য পাইলস ডাক্তারের ভুল চিকিৎসায় রোগীর মৃ*ত্যু পাঠকের আস্থা হারালে সাংবাদিকতা দুর্বল হয়ে পড়ে: কে এম রেজাউল করিম শ্যামনগরে জমিজমা সংক্রান্ত বিবাদ: সংঘ*র্ষে আহত ৫ সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ ঘোষনার লক্ষ্যে কনসালটেশন সভা দেবহাটার চণ্ডীপুরে বেহাল সড়ক, জনপ্রতিনিধিরা নীরব, নিজেদের উদ্যোগেই সংস্কারে গ্রামবাসী শ্যামনগরের পদ্মপুকুর ইউনিয়নে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩৩তম মৃত্যুবার্ষিকী শনিবার শ্যামনগরে দুস্থ অসহায় ও বিএনপির পক্ষ থেকে প্রতিবন্ধীদের মাঝে অনুদানের চেক বিতরণ নগরঘাটায় উন্নয়ন পরিকল্পনা নিয়ে চেয়ারম্যান প্রার্থী ইবাদুল ইসলামের মতবিনিময় সভা সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী জাতিকে বিভ্রান্ত করছে: ড. মনিরুজ্জামান

শ্যামনগরে বাঘ সংরক্ষণ ও গনসচেতনতা সেমিনার অনুষ্ঠিত

এস এম মিজানুর রহমান শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ৩৯৩ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
বাঘ সংরক্ষণ ও গনসচেতনতা সেমিনার

বাঘ আমাদের অহংকার, রক্ষার দায়িত্ব সবার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শ্যামনগরে বাঘ সংরক্ষণ গণসচেতনতা কার্যক্রম উপলক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা রেঞ্জ সুন্দরবন পশ্চিম বন বিভাগ, খুলান এর আয়োজনে সুন্দরবন বাঘ সংরক্ষণ প্রকল্পের সহযোগিতায় ১১ জুন (মঙ্গলবার) সকাল ১০ টায় শ‍্যামনগর উপজেলা পরিষদ হল রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

 

সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক এম, কে. এম. ইকবাল হোছাইন চৌধুরীর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মো: মোহসিন হোসেন, প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সুন্দরবন বাঘ সংরক্ষণ প্রকল্পের মাধ্যমে বাঘ সংরক্ষণে বনের ভিতরে পশুপাখি আশ্রয়ের জন্য কেল্লার সংখ্যা বাড়ানো হবে।

 

মিষ্টি পানির উৎস বাড়ানো হবে। চোরা শিকারিদের নির্মূল করা সহ সকল জীবজন্তুর বিস্তারের জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ‍্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সাঈদ-উজ-জামান সাঈদ, শ্যামনগর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আয়ুব ডলি, মুন্সীগন্জ ইউপি চেয়ারম্যান বাবু অসিম মৃধা,রমজানগর ইউপি চেয়ারম্যান শেখ আল মামুন, কৈখালি ইউপি প্যানেল চেয়ারম্যান শাহিনুর রহমান,বুড়িগোয়ালিনি ইউপি প্যানেল চেয়ারম্যান আব্দুর রউফ, উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা, নীলডুমুর বিজিবির প্রতিনিধি সুবেদার আরজুল, কৈখালি কোষ্টগার্ড প্রতিনিধি পেটি অফিসার রফিক উদ্দিন, বুড়িগোয়ালিনী ষ্টেশন কর্মকর্তা এবিএম হাবিবুল ইসলাম, কদমতলা ষ্টেশন কর্মকর্তা আসাদুসজ্জামান, সুন্দরবন সহ-ব্যাবস্থাপনা কমিটির সভাপতি মাহমুদা বেগম সহ-সভাপতি মাহাতাব উদ্দিন সরদার সহ সরকারি-বেসরকারি কর্মকর্তাগন ও সিপিজির সদস্য উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com