• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৪১
সর্বশেষ :
সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন শ্যামনগর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন বদলির আদেশের পরও সরকারি খামারের মাছ বিক্রির অভিযোগ সরকারি স্লিপ ছাড়াই তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন: ডা. চাকরিচ্যুত শেখ হাসিনার বাসভবন থেকে মরদেহ উদ্ধার গাজী নজরুল এমপির অপসারণের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অব্যাহত দেবহাটায় যুগ্ম সচিব আবুল হাসানের পিতার জানাজা সম্পন্ন, কাছে দোয়া কামনা ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের মানবিক উদ্যোগে শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস মঈন উদ্দিন ময়নার

লবণ পানির চিংড়ী চাষ কৃষি ব্যবস্থা ও অর্থনীতি কে ধ্বংস করে দিয়েছে : এমপি রশীদুজ্জামান

ইমদাদুল হক, পাইকগাছা, খুলনা প্রতিনিধি  / ৩৮২ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
: মপি রশীদুজ্জামান

খুলনা -০৬ আসনের সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান বলেছেন লবন পানির চিংড়ী চাষ উপকূলীয় জনপদের প্রাণ প্রকৃতি, এলাকার কৃষি ব্যবস্থা ও অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। এখানকার ঘের মালিকরা এলাকার সাধারণ মানুষ কে দীর্ঘদিন জিম্মি করে শোষণ করে আসছে। নিজেদের জায়গা জমি থাকলেও কৃষি কাজ করতে করতে না পারায় কাজের অভাবে মানুষ তাদের পেশা পরিবর্তন করতে বাধ্য হচ্ছে। অনেকেই জন্মভিটা ছেড়ে চলে যাচ্ছে বিভিন্ন স্থানে। লবণ পানির ঘেরের পরিবর্তে কৃষি ফসল উৎপাদন করলে কৃষকরা অনেক বেশি লাভবান হবে উল্লেখ করে এমপি রশীদুজ্জামান বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর নির্দেশনা দেশের এক ইঞ্চি জায়গা ও পতিত রাখা যাবে না। প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়ন করতে হলে লবণ পানির চিংড়ী চাষ পরিহার করে মিষ্টি পানির ধান মাছ চাষ ব্যবস্থাপনা পুনঃ উদ্ধার করে কৃষক এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।

 

তিনি বলেন ধান মাছ সহ সারাবছর ফসল উৎপাদন করলে উপকূলীয় জনপদের প্রাণ প্রকৃতি ও পরিবেশ সুরক্ষার পাশাপাশি এখানকার দুর্বল অর্থনীতি অনেক শক্তিশালী হবে। তিনি শুক্রবার সকালে পাইকগাছা সরকারি কলেজ মিলনায়তনে সামাজিক সংগঠন লবণ পানি নিয়ন্ত্রণ ও পরিবেশ সুরক্ষা আন্দোলন আয়োজিত বিশুদ্ধ পানিই, প্রাণ ও প্রকৃতি শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

 

সংগঠনের উপজেলা কমিটির আহবায়ক যুবলীগ নেতা অহেদুজ্জামান মোড়ল এর সভাপতিত্বে ও সদস্য সচিব উদয় শংকর রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আনন্দ মোহন বিশ্বাস, সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি সমীরণ সাধু, জেলা আওয়ামী লীগ নেতা খায়রুল আলম, আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক মলঙ্গী, উপজেলা ভাইস চেয়ারম্যান স ম আব্দুল ওয়াহাব বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান অনিতা রাণী মন্ডল, ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, আব্দুল মান্নান গাজী, কাজল কান্তি বিশ্বাস, শাহজাদা আবু ইলিয়াস, শেখ জিয়াদুল ইসলাম, উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল, উৎপল বাইন, আওয়ামী লীগ নেতা শেখ বেনজির আহমেদ বাচ্চু, নির্মল অধিকারী, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, অধ্যাপক রেজাউল ইসলাম, প্রভাষক কামাল হোসেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণ পদ মন্ডল, যুবলীগ নেতা সুকুমার ঢালী, হামিম সানা, আসলাম মল্লিক, কৃষ্ণ রায়, হোসনেয়ারা বেগম ও রোকেয়া বেগম।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com