• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৫৭
সর্বশেষ :
শ্যামনগরে নক্ষত্রের অভিবাদন ১০ গুণী ব্যক্তিকে সংবর্ধনা ফিংড়ীর বেনীয়াখালীতে পৈতৃক জমি জবর দখলসহ গাছ কর্তনের অভিযোগ বিএফআরআই এর ডিজির লোনাপানি কেন্দ্রের গবেষণা কার্যক্রম পরিদর্শন দেবহাটায় ১৬৯ বোতল উইনকেরেক্সসহ আটক ১ এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে চিরকুট লিখে শিক্ষার্থীর আ/ত্ম/হ/ত্যা শ্যামনগরে ফেন্সিডিল ও ভারতীয় ওষুধ জব্দ করল কোস্ট গার্ড দেবহাটায় পরোয়ানাভুক্ত ৪ ও নিয়মিত মামলায় ১ আসামি গ্রেপ্তার দেবহাটায় শিশুদের প্রারম্ভিক বিকাশে খেলাভিত্তিক সেশন পরিদর্শন দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ব্যক্তিগত আক্রোশবশত ইউএনওকে জড়িয়ে মিথ্যাচারের ঘটনায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নিন্দা

বিজ্ঞানী পিসি রায়ের ১৬৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

ইমদাদুল হক, পাইকগাছা, খুলনা প্রতিনিধি  / ৪২১ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৮ জুলাই, ২০২৪
বিজ্ঞানী পিসি রায়ের ১৬৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

🖼️ ফটো কার্ড তৈরি করুন
আগামী ২ আগস্ট  জগদ্বিখ্যাত বিজ্ঞানী স্যার আচার্য প্রফুল্লচন্দ্র পিসি রায়ের ১৬৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন এ প্রস্তুতি সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনন্দ মোহন বিশ্বাস।
বিশেষ অতিথি ছিলেন মেয়র সেলিম জাহাঙ্গীর, সহকারী কমিশনার ভূমি মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, উপজেলা ভাইস চেয়ারম্যান স ম আব্দুল ওয়াহাব বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান অনিতা রাণী মন্ডল, ওসি ওবাইদুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহদাত হোসেন বাচ্চু, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর  সমরেশ রায়।
উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, শেখ জিয়াদুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ গোলদার, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সিদ্দিকুর রহমান তালুকদার, অধ্যক্ষ গোপাল চন্দ্র ঘোষ, হাবিবুল্লাহ বাহার, উপাধ্যক্ষ উৎপল কুমার বাইন, প্রধান শিক্ষক গৌতম মন্ডল ও সঞ্চয় মন্ডল, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম,  প্রেসক্লাবের সহ সভাপতি তৃপ্তি রঞ্জন সেন ও মোঃ আব্দুল আজিজ সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রতিষ্ঠান প্রধানগন।
সভায় শোক দিবসের উপর শ্রদ্ধা রেখে আগামী ২ আগস্ট জগদ্বিখ্যাত বিজ্ঞানী স্যার আচার্য প্রফুল্লচন্দ্র পিসি রায়ের ১৬৩ তম জন্মবার্ষিকী উদযাপন করার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় জন্মবার্ষিকীর অনুষ্ঠান সফল করতে বিভিন্ন উপ কমিটির দায়িত্ব যথাযথ ভাবে পালন করতে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com