• রবিবার, ০৭ জুন ২০২৬, ১১:১৪
সর্বশেষ :
স্বপ্নের কফিন কাঁধে স্বজনদের আহাজারি: লেবাননে নি*হত সাতক্ষীরার দুই প্রবাসীর বাড়িতে শোকের মাতম রামিসা ধ*র্ষ*ণ ও হ*ত্যা মা*মলায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁ*সি নওয়াপাড়ায় ভিজিডব্লিউবি প্রকল্পের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন যুক্তরাষ্ট্র থেকে পিএইচডি ডিগ্রি অর্জনকারী শ্যামনগরের গর্ব ড.খলিলুর রহমান মাদানী বাগেরহাটে সাংবাদিক শিমুলের নামে দায়েরকৃত মা*ম*লা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নগরঘাটায় ওয়ার্ড ভিত্তিক ফুটবল টুর্নামেন্টের পঞ্চমতম ম্যাচ অনুষ্ঠিত লীজকৃত খাল দখলকে কেন্দ্র করে শ্যামনগরে সং*ঘ*র্ষ, বিএনপি কর্মীসহ আহত কয়েকজন দৌলতদিয়ায় পদ্মায় পড়ে যাওয়া বাস উদ্ধার, আগেই নামিয়ে দেওয়ায় রক্ষা পেলেন ৩৭ যাত্রী ডুমুরিয়ায় চুকনগরে দুই দিনব্যাপী আন্তর্জাতিক রেটিং দাবার জমকালো উদ্বোধন মনিরামপুরে বাপের বাড়ি বেড়াতে এসে সাংবাদিকের স্ত্রীর ওপর হা*ম*লা, ক্ষমা চেয়েও অব্যাহত প্রাণনা*শের হু*ম*কি

দেবহাটায় বিএনপির আয়োজনে প্রস্তুতি সভা

কে এম রেজাউল করিম, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি / ৩২৪ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
দেবহাটায় বিএনপির আয়োজনে প্রস্তুতি সভা

দেবহাটায় উপজেলা বিএনপির আয়োজনে ও দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবুর উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিবের মুক্তি ও মুক্তি পরবর্তী সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে যোগদানের বিষয়ে ২৩ আগষ্ট শুক্রবার বিকাল ৫টায় পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত উক্ত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু।

উপজেলা ছাত্রদলের আহবায়ক ইমরান ফরহাদের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান বিএনপি নেতা আব্দুল হাবিব মন্টু, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মঞ্জুর মোর্শেদ মিলন, দেবহাটা উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক অহিদুল ইসলাম, সাতক্ষীরা জর্জকোর্টের আইনজীবী এডঃ আমিনুর রহমান (আমিন),  দেবহাটা উপজেলা যুবদলের আহবায়ক কামরুজ্জামান কামরুল,  উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আলী রেজা, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রাজীব আহম্মেদ, উপজেলা কৃষকদলের আহবায়ক গোলাম রসুল খোকন, দেবহাটা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আহম্মদ আলী মোল্লা,  বিএনপি নেতা আবু তৈয়াব খান, অধ্যাপক জাফর ইকবাল, অধ্যাপক ইয়াছিন আলী, রাজু আহমেদ (রেজু), রফিকুল ইসলাম রফিক প্রমুখ।

সভায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যাযের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com