• রবিবার, ৩১ মে ২০২৬, ০৪:১৩
সর্বশেষ :
শ্যামনগরে কা*লবৈশাখী ঝড়ে গাছ পড়ে শিশুর ম*র্মা*ন্তি*ক মৃ*ত্যু ত্যাগের মহিমায় মহিমান্বিত পবিত্র ঈদুল আজহা আজ পবিত্র ঈদুল আযহায় সখিপুরবাসীকে শুভেচ্ছা জানালেন সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মঈন উদ্দীন ময়না তালায় ভ*য়া*বহ সড়ক দু*র্ঘট*না, প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর শ্যামকুড় ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম আন্তর্জাতিক স্পাইন সম্মেলনে বাংলাদেশের চিকিৎসক ডা. মাহমুদুল হাসান যুগীপোতায় ধান ও বিচলীর গাদায় আগুন দিয়ে দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ  শ্যামনগর পাংসের খাল পুনঃখনন কাজে বাধা ও অপপ্রচারের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন চোরের দায়ে ‘হাজতে’ অবলা গরু! কয়রায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

 ছাত্র-জনতার আন্দোলনে গু লি বিদ্ধ সবুজের পাশে জামায়াত

বগুড়া সংবাদদাতা / ৩০৯ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
আন্দোলনে গুলিবিদ্ধ সবুজের পাশে জামায়াত

শেখ হাসিনার ফ্যাসিবাদ-বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ প্রেস-শ্রমিক সবুজ মিয়ার পাশে দাঁড়িয়েছে জামায়াত।
জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বুধবার বিকেলে সদর উপজেলার ঘোড়াধাপ-মরাকাটা গ্রামে গুলিবিদ্ধ সবুজ মিয়ার বাড়ীতে যান। তিনি তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং জামায়াতের পক্ষ থেকে নগদ অর্থ প্রদান করেন।
এসময় বগুড়া শহর জামায়াতের সহকারি সেক্রেটারি অধ্যাপক রফিকুল আলম, ঘোড়াধাপ সাংগঠনিক থানার আমির মাওলানা হেদাইতুল ইসলাম, সহ-সেক্রেটারি অধ্যাপক আব্দুল হালিম, নিশিন্দারা ইউনিয়ন আমির মাওলানা লুৎফর রহমান, আমজাদ হোসেন, ডা: হারুনুর রশিদ, খয়বর আলীপ্রমূখ উপস্থিত ছিলেন। অধ্যক্ষ আবিদুর রহমান এসময় বলেন, যাদের বুকের রক্তে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে তারা জাতির শ্রেষ্ঠ সন্তান। জাতি কখনোই আপনাদের ভুলবেনা।
জামায়াতে ইসলামী সাধ্যমত এই আন্দোলনে শহীদ এবং আহতদের পাশে দাঁড়াচ্ছে। আমরা সবসময় জাতির শ্রেষ্ঠ সন্তানদের পাশে থাকবো ইনশাআল্লাহ। এরপর তিনি সড়ক দূর্ঘটনায় নিহত শহিদুল ইসলামের বাড়ীতে গিয়ে তার পরিবারকে শান্তনা দেন। এসময় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নিহত শহিদুলের পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ তুলে দেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com