• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:১১
সর্বশেষ :
খলিশাখালীর চরে সুপেয় পানির সংকট, ডিপ টিউবওয়েল স্থাপনের দাবি সাতক্ষীরার প্রবীণ সাংবাদিক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা জাতীয় পার্টির শোক দেবহাটায় যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৎস্য ব্যবসায়ী নিহত, বাস আটক অবৈধ নেটপাটা উচ্ছেদ ও নদী খালের প্রবাহ ফেরাতে ডুমুরিয়ায় তৎপরতা দেবহাটার ভাতশালা গ্রামকে মাদকমুক্ত করতে সচেতনতা সভা ও গাছের চারা বিতরণ উপবৃত্তির টাকা আত্মসাৎ ও অনিয়মের অভিযোগে দায়িত্ব হারালেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষে শ্যামনগরে র‍্যালি ও দোয় অনুষ্ঠিত নগরঘাটায় ৭ লাখ টাকার ওয়ার্ডভিত্তিক ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক অসুস্থ গরু এনে মাংস বিক্রির অপচেষ্টাকালে ৫ প্রতারক আটক, ১টি পিকআপ ও মোটরসাইকেল জব্দ

বগুড়ায় সড়ক দূর্ঘটনায় যুবকের মৃ ত্যু

বগুড়া প্রতিনিধি / ৩৮৬ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
সড়ক দূর্ঘটনা

বগুড়ার আদমদীঘিতে পালিয়ে আসার পর স্বজনরা প্রেমিকাকে ফিরে নিয়ে যাওয়ায় চলন্ত বাসের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন নাহিদ হোসেন (২০) নামের এক তরুণ। সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির ফায়ার সার্ভিস স্টেশনের পাশে এ ঘটনা ঘটে। নিহত নাহিদ হোসেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার কুড়াহাল গ্রামের হাবিল মণ্ডলের ছেলে।
স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, নাহিদ হোসেনের সঙ্গে মুন্সিগঞ্জের এক মেয়ের মোবাইলফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। রোববার (৮ সেপ্টেম্বর) মুন্সিগঞ্জ থেকে নাহিদের বাড়িতে চলে আসেন ওই তরুণী। নাহিদ হোসেন তাকে নিয়ে নওগাঁ দুবলহাটি নানার বাড়িতে যান। বিষয়টি জানতে পেরে তরুণীর স্বজনরা তাদের মাইক্রোবাসে তুলে নিয়ে সোমবার ভোরে দুবলহাটি থেকে মুন্সিগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দেন। সকাল সাড়ে ৭টায় নাহিদ হোসেনকে আদমদীঘির ফায়ার স্টেশনের কাছে মাইক্রোবাস থেকে নামিয়ে দিয়ে মেয়েকে নিয়ে চলে যান তারা। পরে নাহিদ ফায়ার সার্ভিস স্টেশনের কাছে চলন্ত বাসের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন।
আদমদীঘি থানার পরিদর্শক (তদন্ত) এসএম মঈন উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com