• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:১০
সর্বশেষ :
পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সাতক্ষীরা শ্যামনগরে ৪ এসএসসি পরীক্ষার্থীকে পাস করাতে পারেননি ১২ শিক্ষক না.গঞ্জ সদরে কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত খুলনায় ইউনিয়ন পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন দেবহাটায় পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ জন আটক শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনের তফসিল ভোট গ্রহন ৫ সেপ্টেম্বর শ্যামনগরে বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগের প্রতিবাদে ছেলের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

শ্যামনগর থেকে ইট ভাটায় যাওয়ার পথে দুই বাসের মুখোমুখি সং ঘ র্ষে ৫জন নি হ ত 

এস এম মিজানুর রহমান শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ৪৯৩ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর সড়কে ঝরলো ৫ প্রাণ

সাতক্ষীরার শ্যামনগর থেকে ঢাকায় একটি ইট ভাটায় কাজে যাওয়ার পথে সড়কে ধরেছে প্রাণ পরিবারের শোকের মাতম নিহতরা হলেন উপজেলার রমজাননগর ইউনিয়নের সোরা গ্রামের মৃত ছাকাত গাজীর পুত্র আবুবক্কার (৫৫) ঈশ্বরীপুর ইউনিয়নের  শ্রীফলকাটি গ্রামের মৃত ইসাকুরুলের ছেলে বাবু (৪২) এবং বাসের হেল্পার বুড়িগোয়ালিনী ইউনিয়নের আবাদ চন্ডিপুর গ্রামের আনসার মোড়লের ছেলে মহসিন (৩৫) কালিগঞ্জ উপজেলার বাজার গ্রামের মনিরুল কারিগরের ছেলে নাহিদ (২০) এবং বাসের সুপারভাইজার মাগুরা সদরের শেখ সিরাজের পুত্র পিপুল (৩৮ ) ও ২৩ জন যাত্রী আহত হয়েছেন।

 

মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কোতোয়ালি থানার মল্লিকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে মহাসড়কেপ্রায় ঘণ্টাব্যাপী যানজটের সৃষ্টি হয়।

 

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালানোর পর পরিস্থিতি স্বাভাবিক হয়।বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর করিমপুর হাইওয়ে থানার (মাদারীপুর রিজিওন) অফিসার ইনচার্জ মো. সালাহ্ উদ্দিন চৌধুরী।

 

তিনি জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিক হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। রেকারের সাহায্যে দুর্ঘটনাকবলিত বাস সরিয়ে নিহতদের বাস থেকে বাহির করা হয়। এতে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজে সহায়তা করেন।

 

মো. সালাহ্ উদ্দিন চৌধুরী বলেন, প্রাথমিকভাবে আহত ও নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। রাস্তায় গাড়ি চলাচল স্বাভাবিক আছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com