• সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:০১
সর্বশেষ :
মোটা অংকের অর্থের বিনিময়ে আশাশুনিতে শি*শু ধ*র্ষ*ণ চেষ্টার ঘটনা ধামাচাপা দেয়ার অভিযোগ আশাশুনির মানিকখালি ব্রিজের সামনে সড়কে আবারো গর্ত, বড় দুর্ঘ*টনার আশঙ্কা ইছামতি নদীতে সংগ্রাম করে বেঁচে থাকা রেজাউল ইসলামের জীবন যুদ্ধ শ্যামনগরে নদীর চরে গাছ হ*ত্যার প্রতিবাদে মানববন্ধন ফিংড়ী ইউনিয়ন পরিষদ টু ফয়জুল্যাপুর সড়ক ও কালভার্টটির বেহাল দশা ঢাকাস্থ দেবহাটা সমিতির বার্ষিক মিলনমেলা ও “ইছামতি” স্মরনিকার মোড়ক উন্মোচন সংবাদ প্রকাশের পর শাখরা-কোমরপুর ব্রিজ সংস্কারে উদ্যোগ, মাঠে পরাজিত এমপি প্রার্থী আব্দুর রউফ তালা প্রেসক্লাব নির্বাচন: সভাপতি সেলিম, সম্পাদক ফারুক, সাংগঠনিক জাহাঙ্গীর সাতক্ষীরা রেঞ্জের সুন্দরবনে ডাকাত সন্দেহে ফাঁকা গু*লি, অ*স্ত্র উদ্ধার দেবহাটায় বোয়ালমারী খাল খনন কর্মসূচীর উদ্বোধন

ডানা মোকাবিলায় দেবহাটা উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

কে এম রেজাউল করিম, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি / ২২৬ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
ডানা মোকাবিলায় প্রস্তুতি সভা

দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে ঘূর্নিঝড় ডানা মোকাবিলায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৩ অক্টোবর দুপুর ২টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্য্যালয়ে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সঞ্জয় মন্ডল, দেবহাটা উপজেলা ক্রীড়া কমিটির সদস্য সহকারী অধ্যাপক ইয়াছিন আলী, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি খায়রুল আলম, দেবহাটা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মোঃ কলিমউদ্দিন, সখিপুর ইউনিয়নের ইউপি সদস্য মোখলেছুর রহমান, সংরক্ষিত মহিলা সদস্য সাজু পারভিন প্রমুখ। সভায় জানানো হয়, ঘূর্ণিঝড় মোকাবিলায় উপজেলার ১৫টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।
এছাড়া সীমান্ত সংলগ্ন সকল সরকারী বেসরকারী স্কুলকে আশ্রয় কেন্দ্রের তালিকায় রাখা হয়েছে। সভাপতি ইউএনও মোঃ আসাদুজ্জামান জানান, বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণে পল্লী বিদ্যুতের এজিএম সহ সংশ্লিষ্টদের সাথে কথা বলা হয়েছে। তারা যতটুকু সম্ভব এবিষয়ে ব্যবস্থা গ্রহন করবেন বলে জানিয়েছেন। এছাড়া পানি বিশুদ্ধকরন ট্যাবলেট ও শুকনা খাবার প্রস্তুত রাখতে সংশ্লিষ্ট  কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানদের নির্দেশনা দেয়া হয়েছে বলে ইউএনও জানান।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com