• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:৫১
সর্বশেষ :
বদলির আদেশের পরও সরকারি খামারের মাছ বিক্রির অভিযোগ সরকারি স্লিপ ছাড়াই তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন: ডা. চাকরিচ্যুত শেখ হাসিনার বাসভবন থেকে মরদেহ উদ্ধার গাজী নজরুল এমপির অপসারণের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অব্যাহত দেবহাটায় যুগ্ম সচিব আবুল হাসানের পিতার জানাজা সম্পন্ন, কাছে দোয়া কামনা ম্যান ফর ম্যান ফাউন্ডেশনের মানবিক উদ্যোগে শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস মঈন উদ্দিন ময়নার সুন্দরবন বনজীবীদের জীবনযুদ্ধ; কষ্ট, পরিশ্রম আর অভাবই নিত্যসঙ্গী শ্রাবণের ভারী বর্ষণে পাইকগাছার নিন্মাঞ্চল প্লাবিত; বেড়েছে জনদূর্ভোগ গাজী নজরুলের সংসদ সদস্যপদ বাতিলের দাবিতে উত্তাল শ্যামনগর

আশাশুনির চাপড়ায় মাটি চাপা পড়ে ভ্যান শ্রমিক নি হ ত

বিএম আলাউদ্দীন আশাশুনি ব্যুরো / ৭৩৬ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
চাপড়ায় মাটি চাপা পড়ে ভ্যান শ্রমিক নিহত

আশাশুনির চাপড়ায় মাটি চাপা পড়ে এক ভ্যান শ্রমিক নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ১১ টার দিকে উপজেলার দক্ষিণ চাপড়ায়। নিহত ভ্যান চালক জামারুল ইসলাম (৪০) উপজেলার বুধহাটা ইউনিয়নের উত্তর চাপড়া গ্রামের মামুদ আলীর ছেলে।

 

প্রতক্ষ্যদর্শী সূত্রে জানাগেছে, ওই দিন সকাল থেকে ঘটনার সময় নিহত জামিরুল তার ভাই ইমামুল ও চাচাতো ভাই আনারুল, দক্ষিণ চাপড়ার ইয়াছিন আলী সহ আরো অনেকে চাপড়া হিন্দোল যুব সংঘের মাঠ সংলগ্ন এলাকায় মরিচ্চাপ নদীর খননকৃত বিরাটকায় মাটির স্তপ থেকে মাটি কেটে ভ্যানে তুলছিল। এক পর্যায়ে স্তুপ কৃত উপরের মাটি হঠাৎ ধ্বস নেমে সে মাটি চাপা পড়ে।

 

তার পাশে থাকা অন্যান্য ভ্যান চালকরা সহ ঘটনা স্থলে পৌছে ফায়ার সার্ভিসের সদস্যদের সহায়তায মাটি সরিয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে। সাথে সাথে ফায়ার সার্ভিসের এ্যাম্বুলেন্সে তাকে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত্যু ঘোষণা করেন।

 

নিহত ভ্যান চালক জামারুল এক ছেলে ও এক মেয়ের জনক। নিহত অসহায় ভ্যান চালক জামারুলের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com