• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২
সর্বশেষ :
তালা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে ফেসবুকে অভিযোগ, রোগী দেখাতে এক ঘণ্টা অপেক্ষার দাবি শ্যামনগরে নকশীকাঁথার আয়োজনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত দেবহাটায় মাসিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভা লোনাপানি মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান শ্যামনগরে বুড়িগোয়ালিনী দাতনাখালিতে গাছ থেকে পড়ে ১ ব্যবসায়ীর মৃত্যু দেবহাটার কৃতি শিক্ষার্থী মেহেদী হাসানের গবেষণাপত্র আন্তর্জাতিক সেমিনারে উপস্থাপনের জন্য মনোনীত পাটকেলঘাটায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু ধুলিহরে গভীর রাতে টর্নেডোয় মন্দিরসহ একাধিক বসতঘর লন্ডভন্ড আশাশুনির বড়দলে আকস্মিক টর্নেডোয় চারটি কাঁচা ঘর লন্ডভন্ড ডুমুরিয়ায় শিম চাষে বাম্পার ফলন: হাসি ফুটেছে কৃষকের মুখে

না.গঞ্জে দৈনিক ইয়াদ সম্পাদক তোফাজ্জল স্মরণে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

ডেস্ক / ৪২১ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫

দৈনিক ইয়াদ সম্পাদক ও নতুনধারা নারায়ণগঞ্জ শাখার সংবাদ বিষয়ক উপদেষ্টা তোফাজ্জল হোসেন স্মরণে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেছেন, সাংবাদিকরা নীতি হারালে হেরে যাবে বাংলাদেশ। অতএব. বাংলাদেশে সাংবাদিকদেরকে কখনোই যেন আর কোন সরকার বা ব্যক্তি ধ্বংসের পথে নিতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

 

 

শুক্রবার (২৪ জানুয়ারি) বেলা ১১ টায় নারায়ণগঞ্জের ফতুল্লার শিবু মার্কেটস্থ ইউনিটি হোমিও কেন্দ্রে নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা উপরোক্ত কথা বলেন। এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক বিজয় সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু, দৈনিক ইয়াদ-এর সম্পাদক মনিরুল ইসলাম সবুজ, নতুনধারা বাংলাদেশ এনডিবির ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, দৈনিক পূর্বাভাস-এর সহ-সম্পাদক সোনিয়া দেওয়ান প্রীতি, নতুনধারা বাংলাদেশ এনডিবির ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা ও সদস্য আল আমিন বৈরাগী। স্মৃতিচারণ করেন সাংবাদিক মহসীন আলম, সাংবাদিক মো. জাহাঙ্গীর হোসেন, কবি আলতাফ হোসেন রায়হান, ডা. মো. ইলিয়াস, ডা. হাবিবুর রহমান, ডা. এনসি দাস, কবি সুমনা আক্তার লুবনা, মো. সাগর মিয়া প্রমুখ। দোয়া পরিচালনা করেন ডা. মহসীন আলী।

 

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী সভায় দৈনিক ইয়াদ সম্পাদক তোফাজ্জল হোসেন-এর কর্মজীবনকে স্মরণিয় করে রাখার লক্ষ্যে নতুনধারার পক্ষ থেকে  সাংবাদিকতায় ‘সংবাদযোদ্ধা তোফাজ্জল হোসেন স্মৃতি পদক’-এর আনুষ্ঠানিক ঘোষণা দেন। যার অর্থমূল্য হবে নগদ দশ হাজার টাকা এবং বই। এসময় দৈনিক বিজয় সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু বলেন, নতুনধারার রাজনীতিকরা  দৈনিক ইয়াদ সম্পাদক তোফাজ্জল হোসেন স্মরণে যে আয়োজন করেছে, তা থেকে আমাদের রাজনৈতিক দলগুলোর শিক্ষা নেয়া উচিৎ। তা না হলে সাংবাদিকরা আর অনুপ্রেরণা পাবে না নীতির সাংবাদিকতায় জীবন উৎসর্গ করতে। দৈনিক ইয়াদ-এর সম্পাদক মনিরুল ইসলাম সবুজ বলেন, নীতির সাংবাদিক ছিলেন আমার পিতা, তিনি আমার সাংবাদিকতাই শুধু নয়, জীবনেও প্রেরণা হয়ে থাকবেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com