• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২
সর্বশেষ :
তালা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে ফেসবুকে অভিযোগ, রোগী দেখাতে এক ঘণ্টা অপেক্ষার দাবি শ্যামনগরে নকশীকাঁথার আয়োজনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত দেবহাটায় মাসিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভা লোনাপানি মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান শ্যামনগরে বুড়িগোয়ালিনী দাতনাখালিতে গাছ থেকে পড়ে ১ ব্যবসায়ীর মৃত্যু দেবহাটার কৃতি শিক্ষার্থী মেহেদী হাসানের গবেষণাপত্র আন্তর্জাতিক সেমিনারে উপস্থাপনের জন্য মনোনীত পাটকেলঘাটায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু ধুলিহরে গভীর রাতে টর্নেডোয় মন্দিরসহ একাধিক বসতঘর লন্ডভন্ড আশাশুনির বড়দলে আকস্মিক টর্নেডোয় চারটি কাঁচা ঘর লন্ডভন্ড ডুমুরিয়ায় শিম চাষে বাম্পার ফলন: হাসি ফুটেছে কৃষকের মুখে

পবিত্র রমজান উপলক্ষে না.গঞ্জ সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে সুলভ মূল্যে পণ্য বিক্রি

জাহাঙ্গীর হোসেন / ৮২১ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫

“আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে পবিত্র রমজান উপলক্ষে মাসব্যাপী সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু হয়।

 

 

রোববার (৬ মার্চ) সকালে সদর উপজেলা কার্যালয় চত্বরে পল্লী উন্নয়ন ভবনের সামনে মাসব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল মান্নান মিয়া।

 

 

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ইউনুস আলী, জেলা ভেটেরিনারি সার্জন ডা. কবির উদ্দিন আহমেদ ও মাজ এগ্রো এর সত্ত্বাধিকারী লিংকন কাজীসহ জেলা ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

 

সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ইউনুস আলী বলেন, সুলভ মূল্যে জনসাধারণের মাঝে নিত্য প্রয়োজনীয় জিনিস পৌঁছে দিতেই আমাদের এই উদ্যোগ। এই কর্মসূচির আওতায় রমজান উপলক্ষে গরুর মাংসের দাম প্রতি কেজি ৬৫০ টাকা, দুধ প্রতি লিটার ৮০ টাকা এবং ডিম প্রতি ডজন ১১০ টাকায় বিক্রয় করা হবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com