• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:৫৩
সর্বশেষ :
বিডিএফ প্রেস ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সাতক্ষীরা শ্যামনগরে ৪ এসএসসি পরীক্ষার্থীকে পাস করাতে পারেননি ১২ শিক্ষক না.গঞ্জ সদরে কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত খুলনায় ইউনিয়ন পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন দেবহাটায় পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ জন আটক শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনের তফসিল ভোট গ্রহন ৫ সেপ্টেম্বর শ্যামনগরে বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগের প্রতিবাদে ছেলের সংবাদ সম্মেলন

না.গঞ্জে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা

জাহাঙ্গীর হোসেন / ৭২৬ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১০ মার্চ, ২০২৫

নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে জেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (১০ মার্চ) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমানের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় রিসোর্স পার্সন হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেন, জেলা পরিবার পরিকল্পনার উপপরিচালক শহিদুল ইসলাম,জেলা পুলিশ সুপার প্রতিনিধি শাহরিয়ার হাসান ডিআইও-১।

 

এছাড়াও সভায় আরো উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপি জেলা কমান্ডন্ট কানিজ ফারজানা শান্তা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম, জেলা তথ্য অফিসার মোহাম্মদ কামরুজ্জামান, উপ পরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর ভিকারুন নেছা।

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান, রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা.আইভী ফেরদৌস, সদর উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. উম্মে ফারজানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সোনারগাঁও ,ডা. শারমিন আহমেদ তিথী ও জেনারেল (ভিক্টোরিয়া )হাসপাতালেরসিনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. সালাহউদ্দন আহমেদ, জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা.আফরোজা আক্তার পলি’র সঞ্চালনায় সভায় বিষয়ের উপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. একেএম মেহেদী হাসান।

অবহিতকরণ সভায় জানানো হয় আগামী ১৫ মার্চ শনিবার জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পইন -২০২৫ অনুষ্ঠিত হইবে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com