• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৭
সর্বশেষ :
তালা প্রেসক্লাবের উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ দিলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব না.গঞ্জ সদরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারি ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শ্যামনগরে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ তালায় বাল্যবিয়ের দায়ে বর ও কনের পিতাকে জেল-জরিমানা দেবহাটায় খেলাধুলার মাধ্যমে কিশোর-কিশোরী ও যুবদের সুরক্ষায় ক্রীড়া উৎসব দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলার আসামি গ্রেফতার পাটকেলঘাটায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের শুভ উদ্বোধন ডায়াবেটিস মানেই জীবন শেষ নয়-অধ‍্যাপক ডা. জাহাঙ্গীর আলম আশাশুনির ফকরাবাদে গ্রাম্য চিকিৎসক সালাম বিশ্বাসের পিতার ইন্তেকাল সাতক্ষীরায় বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের বার্ষিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

তালায় তথ্য সংগ্রহকালে সাংবাদিককে ১০ দিনের কা রা দ ন্ড!

তালা, সাতক্ষীরা প্রতিনিধি / ৫০৯ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

🖼️ ফটো কার্ড তৈরি করুন

সাতক্ষীরার তালায় দৈনিক কালের কণ্ঠ পত্রিকার উপজেলা প্রতিনিধি রোকনুজ্জামান টিপু কে ১০ দিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

 

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো: রাসেল এ রায় প্রদান করেন।

 

খোঁজ নিয়ে জানা গেছে , মঙ্গলবার সকালে তালা উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন তৈরীর কাজে অনিয়ম দুর্ণীতির তথ্য সংগ্রহ করতে যায় সাংবাদিক রোকনুজ্জামান টিপু। এ সময় তালা উপজেলা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী এম এম মামুন আলম তথ্য দিতে অস্বীকার করায় সাংবাদিকের সাথে কথাকাটি হয়। এক পর্যায়ে তা মারামারির রুপ নেয়। এঘটনা উভয় পক্ষ তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা কে জানালে তিনি সরেজমিনে উপস্থিত শ্রমিকসহ স্থানীয়দের স্বাক্ষ্য গ্রহণ শেষে তিনি এই রায় প্রদান করেন।

 

তালা উপ-সহকারী প্রকৌশলী এম এম মামুন আলম জানান, আমি উপজেলা কমপ্লেক্স ভবণের কাজ তদারকির সময় সাংবাদিক টিপু সুলতান কোনো কিছু বুঝে উঠার আগেই আমার মুখে ঘুষি মারে। বিষয়টি আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা কে জানালে তিনি সরজমিনে এসে উপস্থিত সকলের স্বাক্ষ্য গ্রহণ শেষে সাংবাদিক টিপু সুলতান কে ১০ দিনের সাজা প্রদান করেন।

 

সাংবাদিক টিপু সুলতান বলেন, কাজের মান খারাপ হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে আমি সেখানে তথ্য সংগ্রহ করতে যাই। এসময় উপ-সহকারী প্রকৌশলী এম এম মামুন আলম আমাকে কোনো প্রকার সহযোগীতা না করে কাছে থাকা ছাতা দিয়ে মারতে শুরু করে। আমি তাকে প্রতিরোধ করতে গেলে হাতাহাতির ঘটনা ঘটে।

 

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল বলেন, সরকারী কর্মচারীতে মারপিটের অপরাধে তাকে ১০দিনে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

 

এ দিকে ঘটনার পর পরই তালা প্রেসক্লাবের সভাপতি এম এম হাকিম, সাধারণ সম্পাদক জোয়াদ্দার ফারুক হোসেনহ কর্মরত সকল সাংবাদিক বৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com