• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭
সর্বশেষ :
সখিপুরে মঈন উদ্দিন ময়নার উন্নয়ন ভাবনা ডেঙ্গু প্রতিরোধে তালার খলিলনগরে সচেতনতামূলক সভা শ্যামনগরে কেওড়া ফল পাড়তে উঠে গাছ থেকে পড়ে ঘের কর্মচারীর মৃত্যু দরবাস্তিয়ায় গ্রামবাসীদের মধ্যে গাছের চারা বিতরণ ৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা, সংবাদ সম্মেলনে ৪ দফা দাবি মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে পুলিশ: সন্তানদের গতিবিধি নজরে রাখার আহ্বান শ্যামনগরে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণে কর্মশালা নারায়ণগঞ্জে বিশ্ব ফুসফুস দিবস পালিত না.গঞ্জ সদরে কলেরা ভ্যাকসিনের ২য় ডোজ উপলক্ষে অবহিতকরণ সভা আজকাল রাজনীতির কিছু চিত্র দেখে সত্যিই অবাক হতে হয় : ইঞ্জিনিয়ার মনিরুল ইসলাম

সুন্দরবন সফর শেষে সাংবাদিকবাহী বাস দুর্ঘটনায় আহত ৩৫ জন

নিজস্ব প্রতিনিধি / ১৪৪৪ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৮ মে, ২০২৫

সুন্দরবন সফর শেষে ঢাকা ফেরার পথে ৩৫ জন সাংবাদিককে বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। শুক্রবার রাতে সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানাধীন মির্জাপুর বাজার সংলগ্ন ইসলাম কাটির মোড়ে এ দূর্ঘটনাটি ঘটে।

 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকামুখী সাংবাদিকবাহী বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে গেলে বাসে থাকা অনেকেই কমবেশি আহত হন। তবে সৌভাগ্যবশত কেউ প্রাণ হারাননি, সকলেই প্রাণে বেঁচে গেছেন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

 

ঘটনার পরপরই বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) তালা উপজেলা শাখার সদস্যরা দুর্ঘটনাস্থলে ছুটে যান। তারা আহত সাংবাদিকদের পাশে দাঁড়িয়ে প্রাথমিক সহায়তা প্রদান ও চিকিৎসার ব্যবস্থা করেন। একইসঙ্গে সাংবাদিকদের যেকোনো সহযোগিতার জন্য তালা উপজেলা শাখার সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

 

দূর্ঘটনার স্বীকার বাসটি

 

বিএমএসএফ তালা শাখার নেতৃবৃন্দ জানান, পেশাগত দায়িত্ব পালনের পর ফেরার পথে এমন দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক। আহত সকল সাংবাদিকের দ্রুত আরোগ্য কামনা করা হচ্ছে এবং সার্বিক সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।

 

সাংবাদিকদের এই মানবিক সহায়তার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় গণমাধ্যমকর্মী ও এলাকাবাসী।

 

আল্লাহ সবাইকে দ্রুত সুস্থতা দান করুন—এ কামনায় দেশের গণমাধ্যম অঙ্গনে চলছে উদ্বেগ ও প্রার্থনা।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com