• সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:০৩
সর্বশেষ :
না.গঞ্জে সদরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ না.গঞ্জ সদর মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে সচেতনতামূলক সভা জানা গেল প্রতিদিন কয় ঘণ্টা লোডশেডিং হতে পারে! সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণ পাইকগাছায় হামের প্রাদুর্ভাবের আশঙ্কা : সতর্ক থাকার আহ্বান বিশেষজ্ঞদের জংধরা ও ভাঙা ফ্লোরে ঝুঁকি নিয়ে পারাপার, শিক্ষার্থীসহ সাধারণ মানুষের চরম দুর্ভোগ বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন আশাশুনিতে ৩৫ বছরের ভোগদখলীয় জমিতে জবর দখলের চেষ্টা, থানায় অভিযোগ ডুমুরিয়ায় ফিলিং স্টেশনে অনিয়মের প্রতিবাদ করায় জামায়াত কর্মীকে মারধর কুয়েতের রাষ্ট্রীয় তেল শোধনাগারে আ*ঘা*ত হানলো ইরানি ড্রোন, ভ*য়া*ব*হ আগুন

দেবহাটায় হামদান ও বিআরটিসি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১৮

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ২৫১ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৬ জুলাই, ২০২৫
Oplus_131072

সাতক্ষীরার দেবহাটায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৪ থেকে ১৮ জন যাত্রী আহত হয়েছেন।

 

শনিবার (২৬ জুলাই) সকাল বেলায় উপজেলার চাঁদপুর মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, হামদান পরিবহন কালিগঞ্জগামী ছিল এবং বিআরটিসি বাসটি বিপরীত দিক থেকে সাতক্ষীরার দিকে যাচ্ছিল। চাঁদপুর মাদ্রাসা মোড়ের অদূরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে উভয় যানবাহনের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

 

দেবহাটা ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

 

পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ চলছে।

 

স্থানীয়দের অভিযোগ, সড়কে অতিরিক্ত গতি ও বেপরোয়া চালনার কারণে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনা রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করছেন তারা।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com