• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৭
সর্বশেষ :
মঙ্গলবার রাত ১২টা থেকে মোটরসাইকেল চলাচল বন্ধ ডুমুরিয়া-ফুলতলাবাসীর সেবক হিসেবে আজীবন পাশে থাকতে চাই : আলি আসগার লবি সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা দেশে সবার সমান অধিকার, ভয় পাওয়ার কোনো কারণ নেই: ধানের শীষের প্রার্থী হাবিব ধানের শীষ বিজয়ী হলে দেশে সুশাসন প্রতিষ্ঠা হবে : রাহমাতুল্লাহ পলাশ ব্রহ্মরাজপুর বাজারে নাভানা ফার্মের আয়োজনে খামারিদের প্রশিক্ষণ মতবিনিময় আমার জনপ্রিয়তা দেখে একটি মহল নানা ষ*ড়য*ন্ত্রে লিপ্ত: হাবিবুল ইসলাম হাবিব শ্যামনগরে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা ধানের শীষের নির্বাচনী জনসভা উপলক্ষে শ্যামনগর উপজেলা বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন ইনকিলাব মঞ্চের ফেসবুক লাইভে আব্দুল্লাহ আল জাবের

তালায় ৫ম শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি থেকে বঞ্চিত করার প্রতিবাদে মানববন্ধন

তালা, সাতক্ষীরা প্রতিনিধি / ২০২ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৩০ জুলাই, ২০২৫

সাতক্ষীরার তালায় বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ (বিকপ) এর উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২০২৫ সালের ১৭ জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক জারিকৃত পরিপত্রের মাধ্যমে কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ৫ম শ্রেণির ছাত্র-ছাত্রীদের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।

 

বুধবার (৩০ জুলাই) সকাল ১১টায় তালা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন তালা উপজেলা বিকপ সভাপতি আব্দুল হালিম। শিক্ষক মো. তরিকুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বিকপ-এর উপদেষ্টা পরিষদের সদস্য সাবিনা ইয়াসমিন, দীলিপ কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান, শিক্ষক আব্দুর জলিলসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। মানববন্ধনে তালা উপজেলার ২৭টি কিন্ডারগার্টেনের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

 

মানববন্ধনে বক্তারা বলেন, “সরকারি বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ না দেওয়া চরম বৈষম্য ও অমানবিক সিদ্ধান্ত। এতে প্রাথমিক স্তরের শিক্ষা ব্যবস্থায় বিভাজন সৃষ্টি হবে এবং হাজার হাজার শিক্ষার্থী ন্যায্য সুযোগ থেকে বঞ্চিত হবে।”

 

এ সময় বক্তারা অবিলম্বে বিতর্কিত পরিপত্রটি বাতিলের দাবি জানান এবং দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com