• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:০৮
সর্বশেষ :
খুলনায় ইউনিয়ন পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন দেবহাটায় পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ জন আটক শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনের তফসিল ভোট গ্রহন ৫ সেপ্টেম্বর শ্যামনগরে বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগের প্রতিবাদে ছেলের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সখিপুরের কাজিমহল্লা মাদ্রাসায় খাদ্য সংকট মোকাবিলায় ১১ বস্তা চাল দিলেন আল ফেরদৌস আলফা দেবহাটার কৃতি সন্তান ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত শ্যামনগর নুরনগর দাসকাটিতে গ্রাম্য পাইলস ডাক্তারের ভুল চিকিৎসায় রোগীর মৃ*ত্যু পাঠকের আস্থা হারালে সাংবাদিকতা দুর্বল হয়ে পড়ে: কে এম রেজাউল করিম শ্যামনগরে জমিজমা সংক্রান্ত বিবাদ: সংঘ*র্ষে আহত ৫

শ্যামনগরে ডায়াগনস্টিক সেন্টারসহ বিভিন্ন দোকান ও হোটেলে ভ্রা’ম্য’মা’ণ আদালতের অ’ভি’যা’ন

এস এম মিজানুর রহমান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি / ৬৮৯ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫

সাতক্ষীরার শ্যামনগরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমানের নেতৃত্বে স্মার্ট হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া এ অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ হোসাইন।

 

অভিযান চলাকালে স্মার্ট হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের বিভিন্ন নথিপত্র, অনুমোদনপত্র ও লাইসেন্স যাচাই-বাছাই করা হয়। পাশাপাশি হাসপাতালের পরিবেশ, সেবা প্রদান পদ্ধতি ও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করা হয়। সঠিক কাগজপত্র, অনুমোদন এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত থাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপস্থিত কর্মকর্তারা সন্তোষ প্রকাশ করেন।

 

পরে ভ্রাম্যমাণ আদালতের দল উপজেলার বিভিন্ন বেসরকারি ক্লিনিক, বাজারের দোকানপাট ও খাবার হোটেলে অভিযান চালায়। এ সময় স্বাস্থ্যবিধি ও ভোক্তা অধিকার সংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগে কয়েকটি প্রতিষ্ঠানে জরিমানা আদায় করা হয়। বাজারের বেশ কয়েকটি খাবার হোটেলকে পরিবেশ পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখার জন্য তিন দিনের সময়সীমা দেওয়া হয়।

 

নির্ধারিত সময়ে পরিবেশের উন্নতি না হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তাও দেওয়া হয়। এ সময় শ্যামনগর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত মায়ের দোয়া হোটেল ও বাংলালিংক হোটেলে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ৫০০ টাকা করে জরিমানা আদায় করা হয়।

 

অভিযানে আরও উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তরিকুল ইসলাম, স্থানীয় সাংবাদিকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com