• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৫
সর্বশেষ :
মঙ্গলবার রাত ১২টা থেকে মোটরসাইকেল চলাচল বন্ধ ডুমুরিয়া-ফুলতলাবাসীর সেবক হিসেবে আজীবন পাশে থাকতে চাই : আলি আসগার লবি সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা দেশে সবার সমান অধিকার, ভয় পাওয়ার কোনো কারণ নেই: ধানের শীষের প্রার্থী হাবিব ধানের শীষ বিজয়ী হলে দেশে সুশাসন প্রতিষ্ঠা হবে : রাহমাতুল্লাহ পলাশ ব্রহ্মরাজপুর বাজারে নাভানা ফার্মের আয়োজনে খামারিদের প্রশিক্ষণ মতবিনিময় আমার জনপ্রিয়তা দেখে একটি মহল নানা ষ*ড়য*ন্ত্রে লিপ্ত: হাবিবুল ইসলাম হাবিব শ্যামনগরে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা ধানের শীষের নির্বাচনী জনসভা উপলক্ষে শ্যামনগর উপজেলা বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন ইনকিলাব মঞ্চের ফেসবুক লাইভে আব্দুল্লাহ আল জাবের

দেবহাটায় মিট দ্যা স্টুডেন্টস প্রোগ্রামে সাতক্ষীরা জেলা প্রশাসক

কে এম রেজাউল করিম, দেবহাটা, সাতক্ষীরা প্রতিনিধি / ১৬৬ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
Oplus_131072

সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেছেন, আমাদের শিক্ষার্থী আমাদের ভবিষ্যৎ। আজকের শিক্ষার্থীরাই আমাদের আগামীর বাংলাদেশ। শিক্ষার্থীদের পড়াশুনা ও অধ্যাবসায়ের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ নির্ধারন করতে হবে। ছোটবেলা থেকেই কঠিন পরিশ্রম ও টাইম মেনে পড়াশুনা করার আহবান জানিয়ে জেলা প্রশাসক বলেন, জীবনটা অনেক কঠিন ও বাস্তব। সেই বাস্তবতা মেনে নিজের ভবিষ্যৎ নিজেকেই গড়ে তুলতে হবে।

 

তিনি বলেন, আজকের শিক্ষার্থীদেরকেই আগামীর বাংলাদেশ পরিচালনা করতে হবে।

 

দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয়ে বুধবার সকাল ১১টায় আমাদের শিক্ষার্থী আমাদের ভবিষ্যৎ মিট দ্যা স্টুডেন্টস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখাকালে সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ উপরোক্ত কথাগুলো বলেন।

 

দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে যুব ও ক্রীড়া উপদেষ্টার একান্ত সহকারী উপ-সচিব আবুল হাসান, উপ-সচিব আকবর হোসেন ও এলজিইডির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মোঃ কামরুজ্জামান।

 

এসময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া, সখিপুর সরকারী কেবিএ কলেজের অধ্যক্ষ অলোক কুমার ব্যানার্জী, সখিপুর মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, দেবহাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান,দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আলহাজ্ব মাহবুবুল আলম, এসএস মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির আহবায়ক জামায়াতের উপজেলা আমীর মাওঃ অলিউল ইসলাম, দেবহাটা উপজেলা প্রকৌশলী দ্যুতি মন্ডল,দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খাইরুল আলম দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক মেহেদী হাসান কাজল, সাংগঠনিক সম্পাদক কে.এম রেজাউল করিমসহ বিভিন্ন জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ, সরকারী কর্মকর্তাবৃন্দ ও উপজেলার সকল শিক্ষা প্রতিষ্টানের প্রধানগন।

 

অনুষ্ঠানে আদর্শ শিক্ষা প্রতিষ্টান গড়ার পাশাপাশি আদর্শ শিক্ষার্থী গড়ার লক্ষ্যে সবাইকে একসাথে কাজ করার আহবান জানানো হয়। পরে প্রধান অতিথি শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা বিতরন করেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com