• সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:৪৬
সর্বশেষ :
জানা গেল প্রতিদিন কয় ঘণ্টা লোডশেডিং হতে পারে! সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণ পাইকগাছায় হামের প্রাদুর্ভাবের আশঙ্কা : সতর্ক থাকার আহ্বান বিশেষজ্ঞদের জংধরা ও ভাঙা ফ্লোরে ঝুঁকি নিয়ে পারাপার, শিক্ষার্থীসহ সাধারণ মানুষের চরম দুর্ভোগ বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন আশাশুনিতে ৩৫ বছরের ভোগদখলীয় জমিতে জবর দখলের চেষ্টা, থানায় অভিযোগ ডুমুরিয়ায় ফিলিং স্টেশনে অনিয়মের প্রতিবাদ করায় জামায়াত কর্মীকে মারধর কুয়েতের রাষ্ট্রীয় তেল শোধনাগারে আ*ঘা*ত হানলো ইরানি ড্রোন, ভ*য়া*ব*হ আগুন আশাশুনিতে পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ১ তালায় শিক্ষকের মারধরে র*ক্তা*ক্ত ২য় শ্রেণির ছাত্রী

আশাশুনিতে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

বি এম আলাউদ্দিন, আশাশুনি প্রতিনিধি / ৩০৬ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

আশাশুনিতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদ্বোধন, আলোচনা সভা ও ক্রেস্ট বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ১০ টায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।

 

অনুষ্ঠানের শুরুতে র‍্যালী বের করা হয়। র‍্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মসজিদ কমপ্লেক্স পুকুরে ২৫ কেজি মাছ অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিত মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন ঘোষণা করেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়।

 

“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” প্রতিপাদ্যকে সামনে রেখে মেরিন ফিসারিজ অফিসার রত্না সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সিনিঃ মৎস্য কর্মকর্তা সত্যজিত মজুমদার।

 

বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় মৎস্যজীবি সমিতি জেলা আহবায়ক খায়রুল আহসান, সমাজ সেবা অফিসার মোঃ রফিকুল ইসলাম, শাহারুজ্জামান, এইচ এম জামান।

 

অনুষ্ঠানে উপজেলার শ্রেষ্ঠ ক্লাস্টার পদ্ধতিতে মাছ চাষী শাহারুজ্জামান, ২য় স্থান অধিকারী চাষী আঃ হান্নান পাড় ও মাটির পুকুরে গলদা পিএল উৎপাদনকারী এইচ এম জামানকে ক্রেস্ট প্রদান করা হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com