• সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৩
সর্বশেষ :
মঙ্গলবার রাত ১২টা থেকে মোটরসাইকেল চলাচল বন্ধ ডুমুরিয়া-ফুলতলাবাসীর সেবক হিসেবে আজীবন পাশে থাকতে চাই : আলি আসগার লবি সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা দেশে সবার সমান অধিকার, ভয় পাওয়ার কোনো কারণ নেই: ধানের শীষের প্রার্থী হাবিব ধানের শীষ বিজয়ী হলে দেশে সুশাসন প্রতিষ্ঠা হবে : রাহমাতুল্লাহ পলাশ ব্রহ্মরাজপুর বাজারে নাভানা ফার্মের আয়োজনে খামারিদের প্রশিক্ষণ মতবিনিময় আমার জনপ্রিয়তা দেখে একটি মহল নানা ষ*ড়য*ন্ত্রে লিপ্ত: হাবিবুল ইসলাম হাবিব শ্যামনগরে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা ধানের শীষের নির্বাচনী জনসভা উপলক্ষে শ্যামনগর উপজেলা বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন ইনকিলাব মঞ্চের ফেসবুক লাইভে আব্দুল্লাহ আল জাবের

নগরঘাটায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় স্বল্পমূল্যে চাল বিতরণ

মো: আল মামুন / ৫০১ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

নগরঘাটায় সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় শুরু হয়েছে স্বল্পমূল্যে চাল বিতরণ কার্যক্রম। দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের কথা মাথায় রেখে সরকার প্রতি কেজি মাত্র ১৫ টাকায় চাল সরবরাহ করছে। এই কর্মসূচির আওতায় প্রতিটি কার্ডধারী পরিবার এক মাসে সর্বোচ্চ ৩০ কেজি চাল পাবেন বলে জানান ডিলার ইলিয়াস হোসেন।

 

চাল বিতরণের উদ্বোধন অনুষ্ঠানে ট্যাগ অফিসার মাহবুব মিলনের উপস্থিতিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নগরঘাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মহব্বত আলি সরদার, প্রবীন বিএনপি নেতা সম হায়দার আলী, সাধারণ সম্পাদক নাসিরুল জুলফিকার খোকন, সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান মোড়ল, শিক্ষক আব্দুল মজিদ প্রমূখ।

 

রবিবার (৩১ আগষ্ট) সকাল থেকে নগরঘাটার বিভিন্ন বিতরণ কেন্দ্রে চাল নিতে ভিড় জমায় সাধারণ মানুষ। অনেকেই বলেন, বাজারে প্রতিকেজি চাল যেখানে ৫০ থেকে ৬০ টাকা, সেখানে সরকারের এই ১৫ টাকা দরে চাল পাওয়া তাদের জন্য বড় সহায়তা। এতে পরিবার চালাতে কিছুটা হলেও স্বস্তি মিলছে।

 

বিতরণ কার্যক্রম সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও খাদ্য বিভাগের কর্মকর্তারা সরেজমিনে তদারকি করছেন। যাতে কোনো অনিয়ম বা দুর্নীতি না হয় এবং প্রকৃত সুবিধাভোগীরাই এ কর্মসূচির আওতায় চাল পান, সে ব্যাপারে কড়া নজরদারি রাখা হচ্ছে।

 

এদিকে সাধারণ মানুষ আশা প্রকাশ করেছেন—এ ধরনের উদ্যোগ আরও বাড়ানো গেলে নিম্ন আয়ের মানুষদের জন্য তা হবে বড় সহায়তা। বিশেষ করে বাজারে নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় ১৫ টাকা কেজি দরে চাল তাদের জীবনে কিছুটা স্বস্তি এনে দিচ্ছে।

 

নগরঘাটার মানুষের কাছে এ খাদ্যবান্ধব কর্মসূচি যেন এখন আশার আলো।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com