• রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫০
সর্বশেষ :
ধানের শীষ বিজয়ী হলে দেশে সুশাসন প্রতিষ্ঠা হবে : রাহমাতুল্লাহ পলাশ ব্রহ্মরাজপুর বাজারে নাভানা ফার্মের আয়োজনে খামারিদের প্রশিক্ষণ মতবিনিময় আমার জনপ্রিয়তা দেখে একটি মহল নানা ষ*ড়য*ন্ত্রে লিপ্ত: হাবিবুল ইসলাম হাবিব শ্যামনগরে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা ধানের শীষের নির্বাচনী জনসভা উপলক্ষে শ্যামনগর উপজেলা বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন ইনকিলাব মঞ্চের ফেসবুক লাইভে আব্দুল্লাহ আল জাবের ধুলিহরে মানবকল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ফতুল্লায় কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে সুন্নতে খতনা অনুষ্ঠিত সকল অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে : অধ্যক্ষ ইজ্জত উল্লাহ শ্যামনগরে বিজিবির অভিযানে এয়ারগান ও গু*লিসহ অ*স্ত্র উদ্ধার

শ্যামনগরের জলাবদ্ধতা নিরসন করার দাবিতে ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান

এস এম মিজানুর রহমান, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি / ৩৭৬ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

সাতক্ষীরার শ্যামনগরের বাদঘাটা গ্রামের জলাবদ্ধতা নিরসনের দাবিতে উপজেলা প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করেন উপকুলীয় সবুজ সংহতি ও সুন্দরবন স্টুডেস্ট সলিডারিটি টিমের সদস্যরা।

 

১০ সেপ্টেম্বর (বুধবার) সকাল ৯.৩০ শ্যামনগর উপজলো নির্বাহী অফিসার মোছা: রনী খাতুনের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। এ সময জলাবদ্ধতা নিরসনে সরকারের দ্রুত পদক্ষেপ দাবি করা হয় স্মারকলিপিতে উল্লেখ করা হয় যে, জলাবদ্ধতা দু –এক বছরের নয়। পৌর এলাকার এটি দীর্ঘদিনের জলাবদ্ধতা বিগত সময়েও প্রশাসনকে অবহিত করেও কোন সুফল হয়নি।

 

সবুজ সংহতির সদস্যরা জানান যে,শ্যামনগর সদর ইউনিয়নের বাদঘাটা গ্রামটি সম্পুর্ন কৃষি নির্ভর একটি গ্রাম। এখানে কৃষির সাথে সম্পৃক্ত সব রকমরে চর্চা ও ফসল উৎপাদন হয়। একই সাথে এখানে বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্টান আছে, প্রতিবছর বর্ষাকালে গ্রামের মানুষের ভোগান্তির কোন শেষ থাকে না আর তার মুল কারণ হলো জলাবদ্ধতা। যেমন তেমন বৃষ্টি হলেই এখানে বড় জলাবদ্ধতা সৃষ্টি হয়। গ্রামের মধ্যে শ্যামনগর সদর হাসপাতালের পিছনে প্রায় ২০০ বিঘা কৃষি জমি সেখানে আমন মৌসুম শেষ হতে চলেছে,অথচ এখনোও ধান চাষ করা সম্ভব হযনি।

 

এছাড়াও বসবাসকারী জনগোষ্টীর বসতভিটা পানির মধ্যে থাকায় চলাচলেরও সমস্যা তৈরি হচ্ছে। তাছাড়া দীর্ঘদিন জলাবদ্ধতা থাকায় পানি পচে দুগন্ধ ছড়াচ্ছে এবং পানি ব্যবহারে বিভিন্ন ধরনের রোগ দেখা দিচ্ছে।

 

স্মারকলিপিতে বাদঘাটা গ্রামের জলাবদ্ধতা দুরীকরনে স্থায়ী সমাধানের জন্য দ্রুত কার্য়করী উদ্যোগ গ্রহণ করেছেন সবুজ সংহতির পৌর কমিটর সভাপতি প্রাত্তন প্রধান শিক্ষক কৃষ্ণনন্দ মুখার্জী, সহ সভাপতি,শ্যামনগর প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক আফজালুল হক, সাধারন সম্পাদক কিরণ শংকর চ্যাটার্জী, সহ সভাপতি দেলোয়ারা বেগম, আহবায়ক কুমুদ রঞ্জন গায়েন, সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিমের আহবায়ক সাইদুল ইসলাম, তৃপ্তি রানী বিশ্বাস, কামরুল ইসলাম, কৃষক রাহুল প্রমুখ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com