• রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৫
সর্বশেষ :
ব্রহ্মরাজপুর বাজারে নাভানা ফার্মের আয়োজনে খামারিদের প্রশিক্ষণ মতবিনিময় আমার জনপ্রিয়তা দেখে একটি মহল নানা ষ*ড়য*ন্ত্রে লিপ্ত: হাবিবুল ইসলাম হাবিব শ্যামনগরে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা ধানের শীষের নির্বাচনী জনসভা উপলক্ষে শ্যামনগর উপজেলা বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন ইনকিলাব মঞ্চের ফেসবুক লাইভে আব্দুল্লাহ আল জাবের ধুলিহরে মানবকল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ফতুল্লায় কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে সুন্নতে খতনা অনুষ্ঠিত সকল অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে : অধ্যক্ষ ইজ্জত উল্লাহ শ্যামনগরে বিজিবির অভিযানে এয়ারগান ও গু*লিসহ অ*স্ত্র উদ্ধার এনআইডি দিয়েই জানুন আপনার ভোটকেন্দ্রের নাম ও নম্বর

সাতক্ষীরা সরকারি কলেজ শিবিরের জুলাই স্মৃতি লিখন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

সাতক্ষীরা প্রতিনিধি / ১৯২ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা সরকারি কলেজ শাখার উদ্যোগে “ছাত্র-জনতার অভ্যুত্থান-২০২৪” শীর্ষক স্মৃতি লিখন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় সাতক্ষীরা সরকারি কলেজ অডিটোরিয়ামে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

 

স্মৃতি লিখন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন সাতক্ষীরা সরকারি কলেজের প্রাণিবিজ্ঞান  বিভাগের  শিক্ষার্থী আবদুল্লাহ আল মামুন।দ্বিতীয় স্থান অর্জন করেন বিভাগের পদার্থ বিজ্ঞান মাসুদ রানা এবং তৃতীয় হন সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থী  সালেহা জান্নাত।

 

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা সরকারি কলেজ শাখার সভাপতি মোঃ রফিকুল ইসলাম’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন  কেন্দ্রীয় কার্যকারী পরিষদ ও কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক নোমান হোসেন নয়ন।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহযোগি অধ্যাপক ড.শাহিনুর ইসলাম,  বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের শহর শাখার সভাপতি  আল মামুন ও সেক্রেটারি মেহেদী হাসান,শহর অফিস সম্পাদক নুরুন্নবী  শহর সাহিত্য সম্পাদক সাদ্দাম হোসেন, শহর মিডিয়া সম্পাদক মাসুদ রানা প্রমুখ।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকারী পরিষদ ও কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক নোমান হোসেন নয়ন বলেন ”এই জুলাই আন্দোলন কোনো একেক নয়, এই আন্দোলন ছিল সবার আন্দোলন। এই আন্দোলন মুক্তিকামী ছাত্র-জনতার, বাংলাদেশের আপামর মানুষের বিজয়ের আন্দোলন”।

 

তিনি আরও বলেন,আগামীতেও  ছাত্র বান্ধব সকল আন্দোলনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির থাকবে। কাঁধে কাঁধ মিলিয়ে সকল ছাত্র-জনতা এক হয়ে আগামী দিনের বাংলাদেশকে সুখী ও সমৃদ্ধ করার দৃঢ় সংকল্প ব্যক্ত করেন।

 

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা  করেন সাতক্ষীরা সরকারি কলেজের ছাত্রশিবিরের সেক্রেটারি মাসুদুজ্জামান।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com