• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:৩৬
সর্বশেষ :
সাতক্ষীরায় জুলাইয়ের সম্মুখসারিদের বাদ দিয়ে এনসিপির সাংগঠনিক সভা, আ.লীগ পুনর্বাসনের অভিযোগ সংরক্ষিত নারী আসন বাতিলের প্রস্তাব স্পিকারের শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় দুটি নতুন মানবতার দেয়াল উদ্বোধন সুন্দরবনের দুবলার চরে পর্যটকের মৃত্যু, সাতক্ষীরা রেঞ্জে তিন দিনের জন্য পর্যটক ভ্রমণ পাস বন্ধ সাংবাদিকদের নিয়ে কটূক্তি, ঠিকাদারদের কাছ থেকে কমিশন আদায়ের অভিযোগ—তালা এলজিইডির মিজানকে ঘিরে তোলপাড় দেবহাটায় দিনে তীব্র রোদ, রাতে শীতের আমেজ, আবহাওয়ার বৈপরীত্যে অসুস্থ হচ্ছে শিশুসহ নানা বয়সী মানুষ তালায় মিলেনিয়াম ইউরেকা ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা সুন্দরবনে বাঘের আ*ক্র*মণে আ*হত ব্যক্তিদের মাঝে চেক বিতরণ সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম কারাবাসে থাকায় উপ-নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন

না.গঞ্জ সদরে শারদীয় দূর্গাপূজার নিরাপত্তায় আনসার ভিডিপি’র ব্রিফিং

জাহাঙ্গীর হোসেন / ৪৬৯ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

🖼️ ফটো কার্ড তৈরি করুন

সদর উপজেলা আনসা ভিডিপি কার্যালয়ের আয়োজনে শারদীয় দূর্গাপূজা-২০২৫ উপলক্ষে আনসার ভিডিপি ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

 

 

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলা অডিটোরিয়াম হলরুমে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আজিজুল হাকিম’র সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে না.গঞ্জ সদর উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ ও সদস্যদের করণীয় ও বর্জনীয় বিষয়সহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনামূলক ব্রিফিং প্রদান করেন জেলা কমান্ড্যান্ট কানিজ ফারহানা শান্তা।

 

 

বিশেষ নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে এবারের দুর্গাপূজায় প্রথমবারের মতো “শারদীয় সুরক্ষা অ্যাপস” ব্যবহার করা হচ্ছে। এই অ্যাপসের মাধ্যমে মাঠ পর্যায়ে দায়িত্ব পালনরত সদস্যরা দুর্ঘটনা, হুমকি বা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে অ্যাপসের মাধ্যমে রিপোর্ট করবেন। এর ফলে প্রয়োজনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।

 

 

ইতোমধ্যেই AVMIS (এভিএমআইএস) ও STDM (এসটিডিএম) সফটওয়্যারের মাধ্যমে প্রশিক্ষিত তরুণ আনসার ভিডিপি সদস্যদের নিবন্ধন ও দায়িত্ব বণ্টনের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com