• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:৩৬
সর্বশেষ :
সাতক্ষীরায় জুলাইয়ের সম্মুখসারিদের বাদ দিয়ে এনসিপির সাংগঠনিক সভা, আ.লীগ পুনর্বাসনের অভিযোগ সংরক্ষিত নারী আসন বাতিলের প্রস্তাব স্পিকারের শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় দুটি নতুন মানবতার দেয়াল উদ্বোধন সুন্দরবনের দুবলার চরে পর্যটকের মৃত্যু, সাতক্ষীরা রেঞ্জে তিন দিনের জন্য পর্যটক ভ্রমণ পাস বন্ধ সাংবাদিকদের নিয়ে কটূক্তি, ঠিকাদারদের কাছ থেকে কমিশন আদায়ের অভিযোগ—তালা এলজিইডির মিজানকে ঘিরে তোলপাড় দেবহাটায় দিনে তীব্র রোদ, রাতে শীতের আমেজ, আবহাওয়ার বৈপরীত্যে অসুস্থ হচ্ছে শিশুসহ নানা বয়সী মানুষ তালায় মিলেনিয়াম ইউরেকা ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা সুন্দরবনে বাঘের আ*ক্র*মণে আ*হত ব্যক্তিদের মাঝে চেক বিতরণ সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম কারাবাসে থাকায় উপ-নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন

না.গঞ্জে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

জাহাঙ্গীর হোসেন / ৩৩৪ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

🖼️ ফটো কার্ড তৈরি করুন

জলাতঙ্ক নির্মূলে কাজ করি সবাই মিলে” এই প্রতিপাদ্য সামনে রেখে জেলা প্রাণিসম্পদ দপ্তর ও জেলা ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে নারায়ণগঞ্জে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৫ উপলক্ষে সপ্তাহব্যাপী বিনামূল্যে জলাতঙ্কে টিকা প্রদান, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে জেলা প্রাণিসম্পদ দপ্তর’র সভাকক্ষে জেলা ভেটেরিনারি অফিসার ডা. মো. আবু সাঈদ’র সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মো. আ. মান্নান মিয়া।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ট্রেনিং অফিসার ডা. এবিএম জাহাঙ্গীর রতন ও জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক মো. ইসমাইল হোসেন।

 

 

সভায় বক্তব্য রাখেন জেলা ভেটেরিনারি সার্জন ডা. কবির আহমেদ, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ইউনুছ আলাী, রূপগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সজল কুমার দাস, বন্দর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সরকার মো. আশরাফুল ইসলাম, আড়াইহাজার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আতাউর রহমান ভূঁইয়া ও সোনারগাঁ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নইফা বেগম।

 

 

বন্দর উপজেলা লাইভস্টক এক্সটেনশন অফিসার কৃষিবিদ শারমীন আক্তার’র সঞ্চালনায় সভায় প্রেজেন্টেশন উপস্থাপন করেন আড়াইহাজার উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. আল মাহমুদ হাসান।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com