• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৫২
সর্বশেষ :
শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনের তফসিল ভোট গ্রহন ৫ সেপ্টেম্বর শ্যামনগরে বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগের প্রতিবাদে ছেলের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত সখিপুরের কাজিমহল্লা মাদ্রাসায় খাদ্য সংকট মোকাবিলায় ১১ বস্তা চাল দিলেন আল ফেরদৌস আলফা দেবহাটার কৃতি সন্তান ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত শ্যামনগর নুরনগর দাসকাটিতে গ্রাম্য পাইলস ডাক্তারের ভুল চিকিৎসায় রোগীর মৃ*ত্যু পাঠকের আস্থা হারালে সাংবাদিকতা দুর্বল হয়ে পড়ে: কে এম রেজাউল করিম শ্যামনগরে জমিজমা সংক্রান্ত বিবাদ: সংঘ*র্ষে আহত ৫ সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ ঘোষনার লক্ষ্যে কনসালটেশন সভা দেবহাটার চণ্ডীপুরে বেহাল সড়ক, জনপ্রতিনিধিরা নীরব, নিজেদের উদ্যোগেই সংস্কারে গ্রামবাসী

পদ্মা সেতুর সামনে এক্সপ্রেসওয়েতে ট্রাকে আগুন, আটক ২

অনলাইন ডেস্ক / ২৩২ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

শরীয়তপুরে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে এক্সপ্রেসওয়েতে দুর্বৃত্তদের দেয়া আগুনে একটি ট্রাক পুড়ে গেছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোরে নাওডোবা এলাকায় এ ঘটনা ঘটে। এতে পদ্মা সেতুতে যান চলাচল প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকে।

 

স্থানীয় সূত্র জানায়, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোরে নাওডোবা এলাকায় জড়ো হয়ে সড়কে অবস্থান নেন। তারা টায়ার জ্বালিয়ে ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সড়ক অবরোধ করেন। একপর্যায়ে তস্তারকান্দি এলাকায় একটি ট্রাকে আগুন ধরিয়ে দেন।

 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

 

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অভিযান চালিয়ে অবরোধকারীদের সড়ক থেকে সরিয়ে দেয়। পরে সকাল ৮টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

 

পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল বলেন, সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল। আন্দোলনকারীরা সেতুর এক কিলোমিটার পশ্চিমে সড়কে অবস্থান নেয়। পরে পুলিশ তাঁদের সরিয়ে দেয়। এ সময় দুর্বৃত্তরা একটি ট্রাকে আগুন দেয়। সন্দেহভাজন দুইজনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা আন্দোলনকারী।

 

তিনি আরও জানান, আটকে পড়া যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করে সকাল সাড়ে ৮টার পর থেকে সীমিত আকারে যান চলাচল শুরু হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com