• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪
সর্বশেষ :
লোনাপানি মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান শ্যামনগরে বুড়িগোয়ালিনী দাতনাখালিতে গাছ থেকে পড়ে ১ ব্যবসায়ীর মৃত্যু দেবহাটার কৃতি শিক্ষার্থী মেহেদী হাসানের গবেষণাপত্র আন্তর্জাতিক সেমিনারে উপস্থাপনের জন্য মনোনীত পাটকেলঘাটায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু ধুলিহরে গভীর রাতে টর্নেডোয় মন্দিরসহ একাধিক বসতঘর লন্ডভন্ড আশাশুনির বড়দলে আকস্মিক টর্নেডোয় চারটি কাঁচা ঘর লন্ডভন্ড ডুমুরিয়ায় শিম চাষে বাম্পার ফলন: হাসি ফুটেছে কৃষকের মুখে না.গঞ্জ সদরে কলেরা টিকার ২য় ডোজ কর্মসূচি শুরু ডেঙ্গু প্রতিরোধে সখিপুর ইউনিয়নে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান তালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবি

নারায়ণগঞ্জে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন উপলক্ষে এ্যাডভোকেসী সভা

জাহাঙ্গীর হোসেন, নারায়ণগঞ্জ / ২১৪ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

পরিকল্পিত পরিবার, নিরাপদ মাতৃত্বের অঙ্গীকার” এই প্রতিপাদ্যে জেলা প্রশাসন ও জেলা পরিবার পরিকল্পনা দপ্তরের আয়োজনে নারায়ণগঞ্জে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ-২০২৫ উদযান উপলক্ষে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পরিবার পরিকল্পনার উপপরিচালক মো. শহীদুল ইসলাম’র সভাপতিত্বে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নির্বাহী স্বাস্থ্য প্রকৌশলী মো. ইউসুফ আলী। সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিবার পরিকল্পনার সহকারী পরিচালক কাজী মমতাজ বেগম।

 

সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. জাফরীন যোবায়রা সুরভী’র সঞ্চালনায় সভায় এনজিও প্রতিনিধি ও বিভিন্ন উপজেলার পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, আগামী ৬-১১ ডিসেম্বর ২০২৫ দেশব্যাপী পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ সফল করতে এ্যাডভোকেসী সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com