• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮
সর্বশেষ :
লোনাপানি মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান শ্যামনগরে বুড়িগোয়ালিনী দাতনাখালিতে গাছ থেকে পড়ে ১ ব্যবসায়ীর মৃত্যু দেবহাটার কৃতি শিক্ষার্থী মেহেদী হাসানের গবেষণাপত্র আন্তর্জাতিক সেমিনারে উপস্থাপনের জন্য মনোনীত পাটকেলঘাটায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু ধুলিহরে গভীর রাতে টর্নেডোয় মন্দিরসহ একাধিক বসতঘর লন্ডভন্ড আশাশুনির বড়দলে আকস্মিক টর্নেডোয় চারটি কাঁচা ঘর লন্ডভন্ড ডুমুরিয়ায় শিম চাষে বাম্পার ফলন: হাসি ফুটেছে কৃষকের মুখে না.গঞ্জ সদরে কলেরা টিকার ২য় ডোজ কর্মসূচি শুরু ডেঙ্গু প্রতিরোধে সখিপুর ইউনিয়নে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান তালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবি

নারায়ণগঞ্জ সদরে স্বাস্থ্য সহকারিদের কর্মবিরতি ২১ দিনেও প্রত্যাহার হয়নি

জাহাঙ্গীর হোসেন, নারায়ণগঞ্জ / ২৬০ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জ সদর উপজেলার স্বাস্থ্য সহকারীদের কর্ম বিরতি অব্যাহত রয়েছে। ছয় দফা দাবিতে ধারাবাহিকভাবে দীর্ঘ ২১ দিন ধরে এই কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন তারা।

 

শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টা থেকে দুপুর ২ টা পর্যন্ত সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সামনে ২১ দিনের মত অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

 

আজকের কর্মসূচিতে নেতৃত্ব দেন, বাংলাদেশ হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশন নারায়ণগঞ্জ সদর উপজেলা সভাপতি মো. মিরাজুল করিম সাধারণত সম্পাদক শিবানী মোদক, সাংগঠনিক সম্পাদক নিপা রানী ঢালী ওকোষাধ্যক্ষ শাহনাজ বেগম।

 

নেতৃবৃন্দ বলেন, গত ২৯ নভেম্বর থেকে কর্মবিরতি চলছে। ছয় দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

 

দাবিগুলো হচ্ছে -১৪তম গ্রেড প্রদান, শিক্ষাগত যোগ্যতা স্নাতক/সমমান সংযোগ, নিয়োগবিধি সংশোধন,  ইন- সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নতিকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান ও পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদান।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com