• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:১৫
সর্বশেষ :
পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সাতক্ষীরা শ্যামনগরে ৪ এসএসসি পরীক্ষার্থীকে পাস করাতে পারেননি ১২ শিক্ষক না.গঞ্জ সদরে কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত খুলনায় ইউনিয়ন পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন দেবহাটায় পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ জন আটক শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনের তফসিল ভোট গ্রহন ৫ সেপ্টেম্বর শ্যামনগরে বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগের প্রতিবাদে ছেলের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

না.গঞ্জে আন্তর্জাতিক লেখক দিবস পালনে উদযাপন পরিষদের সভা অনুষ্ঠিত

জাহাঙ্গীর হোসেন, নারায়ণগঞ্জ / ২১৯ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

‘শান্তির পৃথিবী চাই, ন্যায়-সুন্দর স্বদেশ চাই ‘ শ্লোগানকে ধারণ করে আগামী ৩১ ডিসেম্বর পালিত হবে আন্তর্জাতিক লেখক দিবস ২০২৫। জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ -এর উদ্যোগে দিবসটি পালিত হবে।

 

 

রবিবার (২২ ডিসেম্বর) বিকালে শহরের চাষাড়াস্থ রামবাবুর পুকুর পারস্ত রূপান্তর লিভিং লিমিটেডের কার্যালয়ে আন্তর্জাতিক লেখক দিবস উদযাপন পরিষদের সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ-এর কার্যনির্বাহী কমিটির সদস্য ও আন্তর্জাতিক লেখক দিবস উদযাপন পরিষদ নারায়ণগঞ্জের সমন্বয়কারী কবি শফিকুল ইসলাম আরজুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ এর সভাপতি কবি কাজী আনিসুল হক , উদযাপন পরিষদের আহ্বায়ক কবি ফরিদুল মাইয়ান, সোনিয়া দেওয়ান প্রীতি, সদস্য সচিব কবি আবুল কালাম আজাদ, কবি রাজলক্ষ্মী, সাজ্জাদ আহম্মেদ খোকন, মোঃ শাহ আলম, শাহনাজ আক্তার সাথী, জাহাঙ্গীর হোসেন, এস.এ বিপ্লব প্রমূখ।

 

সভায় আগামী মঙ্গলবার বিকাল পাঁচটায় একইস্থানে পরবর্তী সভা এবং আগামী শুক্রবার বিকাল তিনটা সাহিত্য আড্ডা ঘোষণা করা হয়।

 

এছাড়াও আগামী মঙ্গলবার পুর্নাঙ্গ উদযাপন পরিষদ ঘোষণা করা হবে বলে সিদ্ধান্ত গ্রহন করা হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com