• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:১৭
সর্বশেষ :
পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সাতক্ষীরা শ্যামনগরে ৪ এসএসসি পরীক্ষার্থীকে পাস করাতে পারেননি ১২ শিক্ষক না.গঞ্জ সদরে কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত খুলনায় ইউনিয়ন পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন দেবহাটায় পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ জন আটক শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনের তফসিল ভোট গ্রহন ৫ সেপ্টেম্বর শ্যামনগরে বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগের প্রতিবাদে ছেলের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

উত্তরণের উদ্যোগে ফরিদপুরে স্থানীয় রেজিলিয়েন্স এজেন্টদের তিনদিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি / ২৩৫ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

উত্তরণ এর আয়োজনে ও প্র্যাকটিক্যাল এ্যাকশন এর সহযোগিতা ফরিদপুরে স্থানীয় রেজিলিয়েন্স এজেন্টদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় এনজিও ফোরাম ফর পাবলিক হেল্থ এর প্রশিক্ষণ ভেন্যুতে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে রবিবার সকালে।

 

 

এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আরিফুল হক ও সদরপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুন্নাহার বেগম।

 

এসময় আরও উপস্থিত ছিলেন প্র্যাকটিক্যাল এ্যাকশন এর ফিল্ড অপারেশনস ম্যানেজার এ.জে.এম. শফিকুল ইসলাম, জুরিখ ক্লাইমেট রেজিলিয়েন্স প্রোগ্রাম উত্তরণ-এর প্রজেক্ট কোঅর্ডিনেটর মো. আরিফুর রহমান এবং উত্তরণ-এর ফিল্ড সুপারভাইজর জাহিদ হাসান, ফিল্ড ফ্যাসিলিটেটর চামেলি আক্তার, প্রণব কুমার ও আমীর হোসেন।

 

প্রশিক্ষণ প্রদান করেন রেড ক্রিসেন্ট ফরিদপুর ইউনিটের যুবপ্রধান আমিনুল ইসলাম ও তার টিম। ফরিদপুর পৌরসভা, সদরপুর উপজেলা ও ফরিদপুর সদর উপজেলার মোট ৩০ জন স্বেচ্ছাসেবক এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

 

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আরিফুল হক বলেন, এ প্রশিক্ষণ অংশগ্রহণকারীদের দুর্যোগ মোকাবিলা, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি হ্রাস এবং স্থানীয় পর্যায়ে দ্রুত সাড়া প্রদানের ক্ষেত্রে আরও দক্ষ করে তুলবে।

 

উপজেলা প্রকল্প বাসবায়ন কর্মকর্তা প্রশিক্ষণার্থীদের উৎসাহিত করে বলেন, স্থানীয় রেজিলিয়েন্স এজেন্টরা দুর্যোগকালীন সময়ে জনগণের পাশে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com