• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:১৫
সর্বশেষ :
পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন দেবহাটা উপজেলা ছাত্রদলের আয়োজনে মিছিল ও প্রতিবাদ সমাবেশ দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সাতক্ষীরা শ্যামনগরে ৪ এসএসসি পরীক্ষার্থীকে পাস করাতে পারেননি ১২ শিক্ষক না.গঞ্জ সদরে কলেরা ভ্যাকসিন ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত খুলনায় ইউনিয়ন পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন দেবহাটায় পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ জন আটক শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচনের তফসিল ভোট গ্রহন ৫ সেপ্টেম্বর শ্যামনগরে বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগের প্রতিবাদে ছেলের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

ফতুল্লায় শিশু ও দৃষ্টি প্রতিবন্ধীদের শিক্ষা, শীতবস্ত্র ও ক্রীড়া সামগ্রী দিলেন ডিসি

জাহাঙ্গীর হোসেন, নারায়ণগঞ্জ / ১৮৩ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬

ফতুল্লায় মুসলিম নগর বাইতুল আমান সরকারি শিশু পরিবারে বসবাসরত শিশু ও দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রমের শিক্ষার্থীদের শীতবস্ত্র, কম্পিউটার ও ক্রীড়া সামগ্রী তুলে দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির।
একই সঙ্গে তিনি শিশুদের বিনোদনের জন্য একটি মিনি পার্ক উদ্বোধন করেন।

 

 

সোমবার (৫ জানুয়ারি) না.গঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে অত্র প্রতিষ্ঠানের অডিটোরিয়ামে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফয়েজ উদ্দীন’র সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আসাদুজ্জামান।

 

 

শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক মো. রিয়াজ উদ্দিনের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন
সহকারী কমিশনার (ভূমি) সদর রাজস্ব সার্কেলের সাদিয়া আক্তার, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পবিত্র চন্দ্র মণ্ডল, এনায়েত নগর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড সদস্য আব্দুল জলিল প্রমূখ।

 

 

প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা যারা এখানে আছো, একদিন লেখা-পড়া করে অনেক বড় মানুষ হবে। শুধু বেঁচে থাকার নামই জীবন নয়, জীবনের একটি লক্ষ্য থাকতে হবে। সেই লক্ষ্য নিয়েই সামনে এগিয়ে যেতে হবে। জীবনে নানা সমস্যা আসবে, কিন্তু সেই সমস্যার মধ্য দিয়েই সমাধান খুঁজে নিতে হবে।

 

তিনি আরও বলেন, তোমরা পরস্পরের প্রতি সহযোগিতাপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ আচরণ করবে। কোনো সমস্যা হলে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে সমাধানের উদ্যোগ নিতে হবে।

 

অনুষ্ঠান শুরুর আগে জেলা প্রশাসক শিশুদের আবাসন ব্যবস্থা ও ডাইনিং পরিদর্শন করেন এবং পরে শিশুদের খেলাধুলার জন্য নির্মিত একটি মিনি পার্ক উদ্বোধন করেন।

 

 

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে বাস্তবায়িত এ কার্যক্রমে শিক্ষার্থীদের জন্য শীতবস্ত্র, বিভিন্ন শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com