• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯
সর্বশেষ :
লোনাপানি মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান শ্যামনগরে বুড়িগোয়ালিনী দাতনাখালিতে গাছ থেকে পড়ে ১ ব্যবসায়ীর মৃত্যু দেবহাটার কৃতি শিক্ষার্থী মেহেদী হাসানের গবেষণাপত্র আন্তর্জাতিক সেমিনারে উপস্থাপনের জন্য মনোনীত পাটকেলঘাটায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু ধুলিহরে গভীর রাতে টর্নেডোয় মন্দিরসহ একাধিক বসতঘর লন্ডভন্ড আশাশুনির বড়দলে আকস্মিক টর্নেডোয় চারটি কাঁচা ঘর লন্ডভন্ড ডুমুরিয়ায় শিম চাষে বাম্পার ফলন: হাসি ফুটেছে কৃষকের মুখে না.গঞ্জ সদরে কলেরা টিকার ২য় ডোজ কর্মসূচি শুরু ডেঙ্গু প্রতিরোধে সখিপুর ইউনিয়নে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান তালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবি

না.গঞ্জ সদরে শীতার্ত এতিম মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে ডিসির কম্বল বিতরণ

জাহাঙ্গীর হোসেন, নারায়ণগঞ্জ / ২৩৪ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

শৈত্য প্রবাহ ও কনকনে শীতে সদর উপজেলার ৩টি মাদ্রাসার দুইশতাধিক শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির।

 

বুধবার (৭ জানুয়ারি) রাতে তিনি নিজে উপস্থিত হয়ে নারায়নগঞ্জ সদর উপজেলার কাইমপুর জামিয়া ইবনে আব্বাস (রাঃ) ইসলামীয়া মাদ্রাসা ও এতিমখানা, কুতুবপুর জামিয়া ইসলামিয়া আল মিকাত মাদ্রাসা ও ভূইঘড় দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার এতিম শীতার্ত শিক্ষার্থীদের মাঝে শীত নিবারণের জন্য এই কম্বল বিতরণ করেন। এসময় কম্বল হাতে পেয়ে শিক্ষার্থীরাও আনন্দিত।

 

 

এ সময় জেলা প্রশাসক রায়হান কবির বলেন, প্রচন্ড কনকনে শীতে শীতার্থদের পাশে দাড়ানো প্রতিটি মানুষের দায়িত্ব। সেই দায়িত্ব বোধ থেকেই আমরা তাদের পাশে দাড়ানোর চেষ্টা করছি। আমাদের এই চেষ্টা প্রতিনিয়ত চলমান থাকবে।

 

 

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলমগীর হোসাইন, না.গঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফয়েজ উদ্দীন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পবিত্র চন্দ্র মন্ডল, সহকারী কমিশনার (ভূমি) ফতুল্লা সার্কেলের সাদিয়া আক্তারসহ অন্যান্য কর্মকর্তাগণ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com