• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯
সর্বশেষ :
শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত আশাশুনিতে পটকা মাছ খেয়ে একই পরিবারের ৪ জন অসুস্থ, প্রাণ গেল গৃহকর্তার শ্যামনগরে সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে অন্তর্ভুক্তি বৃদ্ধিতে সংলাপ অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা বিএনপিতে টুটুলকে ঘিরে তৃণমূলে তৎপরতা ফুটপাতের অচেতন ব্যক্তির প্রাণ বাঁচাতে পাটকেলঘাটা থানার ওসির দ্রুত পদক্ষেপ প্রশংসনীয় তালায় ৫০ শিক্ষার্থী পেলেন আব্দুল লতিফ সরদার শিক্ষা বৃত্তি ডুমুরিয়া পল্লী বিদ্যুৎ অফিসের সেবা পেতে গ্রাহকের ভোগান্তি, ফোনে ধমক দিলেন এজিএম সমাজে ন্যায় ও ইনসাফ কায়েমে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি আব্দুল খালেক না.গঞ্জ সদর উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে বিভিন্ন পুকুরে পোনামাছ অবমুক্ত পাটকেলঘাটায় পরিবহনের চাকায় পিষ্ট হয়ে একজনের মৃত্যু

নানা আয়োজনে মাইকেল মধুসূদন দত্তের জন্মবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিনিধি / ৫৫৪ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

যশোরের কেশবপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০২তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। ২৫ জানুয়ারি সকালে জেলা প্রশাসনের আয়োজনে কবির জন্মস্থান সাগরদাঁড়ি মধুপল্লীতে তাঁর আবক্ষ মূর্তিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়।

 

এ উপলক্ষে মধুমঞ্চে কবির জীবন ও সাহিত্য নিয়ে আলোচনা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, কুইজ ও রচনা প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। একই সঙ্গে ‘সনেট’ নামের স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে ৮ জন শারীরিক প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ করে জেলা প্রশাসন।

 

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন। এতে শিক্ষক, গবেষক, প্রশাসনের কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের কারণে এ বছর সপ্তাহব্যাপী মধুমেলা আয়োজন সম্ভব না হলেও, নির্বাচন শেষে সুবিধাজনক সময়ে মেলা আয়োজন করা হবে বলে জানান জেলা প্রশাসক।

 

উল্লেখ্য, আধুনিক বাংলা কাব্যের রূপকার ও অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত ১৮২৪ সালের ২৫ জানুয়ারি যশোরের সাগরদাঁড়িতে জন্মগ্রহণ করেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com