• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:৩৩
সর্বশেষ :
মির্জা আব্বাসের কিছু হলে তার ৮০ পারসেন্ট দায়ী পাটওয়ারীর অনিয়ন্ত্রিত কথাবার্তা : মেঘনা আলম শ্বশুরবাড়ি যাওয়ার পথে ট্রাকের ধা*ক্কায় প্রা*ণ গেল যুবক ফরহাদ সরদারের দেবহাটায় র‍্যাব-৬ এর অভিযানে তক্ষকসহ আ*টক ১, থানায় মাম*লা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী হাতের মেহেদীর রং শুকানোর আগেই বিধবা হলো সদ্য বিবাহিত গৃহবধূ তানিয়া খাতুন শ্যামনগরে মৎস্য ঘেরে বি*ষ প্রয়োগের অ*ভিযো*গ: দিশেহারা মৎস্য চাষী দেবহাটায় উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা সখিপুর হাসপাতালে অনিয়মের অভিযোগ: রোগীদের পচা খাবার, সময়মতো মিলছে না খাবার দেবহাটা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত না.গঞ্জে জেলা প্রাণিসম্পদ দপ্তরের সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি চলমান

নির্বাচিত হলে পূর্বের এম,পি,দের মতো অসম্মানিত করবো না-ড. মনিরুজ্জামান

এসএম মিজানুর রহমান, শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ১৬৪ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

ড. মোঃ মনিরুজ্জামান বলেছেন ১২ তারিখে আপনাদের ভোটে নির্বাচিত হলে আপনাদের কতটা সম্মানিত করতে পারবো সেটা বলতে পারবো না তবে নিশ্চিত করছি পুর্বের নির্বাচিত ব্যক্তিদের মত কোনোকিছু চুরি বা অন্যায় কিছু করে এ আসনের মানুষকে অসম্মানিত করবো না। কোনো অসহায় মানুষের উপর সবলদের দ্বারা নির্যাতিত হতে দিবো না। ভিন্ন মত ও ভিন্ন পথের মানুষদের হয়রানি করবো না।

 

বৃহস্পতিবার (৫ই ফেব্রুয়ারী) রমজান নগর ইউনিয়ন বিএনপির আয়োজনে ভেটখালী এ.করিম মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বিকাল ৫টায় অনুষ্ঠিত এ নির্বাচনী জনসভায় তিনি একথা বলেন। রমজান নগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শহীদুজ্জামান শহীদের সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য আশেক এলাহি মুন্নার সঞ্চালনায় উক্ত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন ড. মোঃ মনিরুজ্জামান, প্রধান বক্তা হিসেবে উপস্তিত ছিলেন জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও সাতক্ষীরা পৌরসভার বারবার নির্বাচিত মেয়র তাছকিন আহমেদ চিশতি, জেলা বিএনপির সদস্য আলহাজ্ব সোলাইমান কবির, পৌর বিএনপির সাবেক আহবায়ক ও সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী বাবু, কেন্দ্রীয় যুবদলের সদস্য শাহাজান রনি সহ উপজেলা বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের নেতা কর্মী সামার্থক ও স্থানীয় সাধারণ মানুষের উপস্তিত ছিলেন।

 

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্যামনগর উপজেলা শাখার সভাপতি বাবু কৃষ্ণপদ মন্ডল বলেন গত জুলাই অভ্যুত্থানে আওয়ামী সরকার পতনের পর শ্যামনগরে হিন্দু ধর্মাবলম্বী অসংখ্য ব্যক্তি পরিবারের উপর নির্মম হামলা বাড়ি ঘরে অগ্নিসংযোগ করা হয়, অনেকেই বাড়ি ছাড়া হয়। সেসময় ড. মনিরুজ্জামান আমাদের বলেছিলেন যে ঘরছাড়া ও ক্ষতিগ্রস্ত মানুষের তালিকা করতে। অতঃপর তিনি সে তালিকা নিয়ে নিজে বাড়ি বাড়ি গিয়ে ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তা সহ বাড়ি ছাড়াদের পুনরায় বাড়িতে উঠিয়ে নিরাপত্তা নিশ্চিত করে এসেছিলেন। আমরা এমন নেতা চাই যে আমাদের এমন নিরাপত্তা দিতে পারবে।

 

জনসভায় প্রধান বক্তা জেলা বিএনপি যুগ্ন আহবায়ক ও সাতক্ষীরা পৌরসভার বারবার নির্বাচিত মেয়র তাসকিন আহমেদ চিশতি বলেন, ডঃ মোঃ মনিরুজ্জামান একজন সৎ নীতিবান উচ্চশিক্ষিত ব্যক্তি, তাকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান চিনেছেন। আর সেজন্যই তাকে এ আসনের ধানের শীষের প্রার্থী হিসেবে আপনাদের মাঝে পাঠিয়েছেন। তাকে নির্বাচিত করলে আমি নিশ্চিত আপনারা ঠকবেন না। আপনারা আপনাদের নায্য অধিকার বুঝে পাবেন, বুঝেও নিবেন। আমার বাড়িতে এবং অফিসে যেমন কখনো দরজা বন্ধ হয় না আমার সাথে যোগাযোগ করতে কারোর কোন অনুমতির প্রয়োজন হয় না ঠিক তেমনি ডঃ মনিরুজ্জামানের বাড়ির দরজা আপনাদের জন্য সর্বক্ষণ খোলা থাকবে তার সাথে দেখা করতে কারো অনুমতির প্রয়োজন হবে না সরাসরি দেখা করতে পারবেন তার সাথে আপনার সুবিধা অসুবিধার কথা জানাতে পারবেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com