• বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:১৬
সর্বশেষ :
দেবহাটায় সুশীলন ও ওয়ার্ল্ড ভিশনের যৌথ আয়োজনে কমিউনিটি শিশুদের জন্মদিন উদযাপন শ্যামনগরে প্রতিবন্ধীদের সহায়ক উপকরণ হুইলচেয়ার বিতারন সাংবাদিক এসএম নুর আলীর ২৬তম মৃত্যুবার্ষিকী আজ ফিংড়ীর গাভায় তেলবাহী লরি আটক, ৭ হাজার লিটার পেট্রল জব্দ দেবহাটা উপজেলাকে শিশু শ্রমমুক্ত করতে সুশীলনের আয়োজনে অবহিতকরন সভা আশাশুনির বেতনা নদীর ভাঙনে বিলীন হচ্ছে বেড়িবাঁধ, হুমকিতে শতবর্ষের বুধহাটা বাজার শ্যামনগরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ দেবহাটায় পুলিশের অভিযানে একাধিক মা*ম*লার আসামী রিপন গ্রে*ফ*তা*র তেল না পাওয়ায় পাম্পের ম্যানেজার ও এক কর্মীকে ট্রাকচা*পা দেওয়ার অ*ভি*যো*গ দেবহাটায় মাদ্রাসা ছাত্রী অ*প*হ*রণের ১৭দিন অতিবাহিত হলেও উদ্ধার হয়নি

ব্রহ্মরাজপুর বাজারে নাভানা ফার্মের আয়োজনে খামারিদের প্রশিক্ষণ মতবিনিময়

জিএম আমিনুল হক / ৬১ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর বাজারে স্বাস্থ্যসম্মতভাবে ব্রয়লার পালন ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালায় নাভানা ফার্ম কর্তৃক এবং সিয়াম পোল্ট্রি ফিডের প্রোপাইটর মোঃ আলতাফ হোসেনের আয়োজনে স্থানীয় খামারিদের নিয়ে প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার ৭ ফেব্রুয়ারি সকাল ১০ টার সময় ডি.বি ইউনাইটেড হাই স্কুলের হলরুমে অনুষ্ঠানের সিয়াম পোল্ট্রি ফিডের প্রোপাইটর আলতাফ হোসেনের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন নামানা ফার্মের এরিয়া ম্যানেজার আমিরুল ইসলাম, মার্কেটিং অফিসার বাহাদুর রহমান। স্থানীয় খামারিদের উন্নত ফিড ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ, উৎপাদন বৃদ্ধি ও আধুনিক খামার ব্যবস্থাপনা বিষয়ে বিস্তৃত আলোচনা হয়। নতুন প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহারের মাধ্যমে খামারি পর্যায়ে উৎপাদন বৃদ্ধি করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

 

সভায় ব্রহ্মরাজপুর ও আশপাশের এলাকা থেকে প্রায় ১০০ জন খামারি অংশগ্রহণ করেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের প্রশিক্ষণ খামারিদের আরও দক্ষ ও পরিপূর্ণভাবে প্রস্তুত করতে সহায়ক হবে।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন আলহাজ্ব শাহাদাত হোসেন বাবু, অজিয়ার রহমান,শাওন হোসেন, ফিরোজ আহমেদ, রবিউল ইসলাম, রিফাজুল ইসলাম, আব্দুল কাদের, সাদ্দাম হোসেন, তৌকির আহমেদ প্রমুখ।

 

অনুষ্ঠানে শতাধিক খামারিদের উপস্থিতিতে কর্মশালায় ও মতবিনিময় সভায় খামারিদের আনন্দ বিনোদন দেওয়ার জন্য লটারি কুপন ও মধ্যাহ্ন ভোজন এর ব্যবস্থা করা হয়।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com