• বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৬
সর্বশেষ :
দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশন-এর ৯ শিক্ষার্থীর জুনিয়র বৃত্তি অর্জন প্রথিতযশা সাংবাদিক কল্যাণ ব্যানার্জির আরোগ্য কামনায় সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের বিবৃতি কয়রা প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত তালায় হাসপাতাল কতৃপক্ষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপি ইজ্জত উল্লাহকে সংবর্ধনা দেবহাটায় উত্তরনের পানি কমিটির আয়োজনে আলোচনা সভা ধুলিহর বড়দল স্কুলের পানির ট্যাংকি ও মোটর নিয়ে গেলেন সহকারী শিক্ষক রঞ্জু ফতুল্লার কল্যাণী খাল অবৈধ দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের কার্যকরি উদ্যোগ গ্রহন ডুমুরিয়ায় পোকার আক্রমণ ঠেকাতে আলোক ফাঁদ দেবহাটার বনবিবির বটতলা – চারশো বছরের ঐতিহ্যের নীরব সাক্ষী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তালায় হাসপাতাল কতৃপক্ষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমপি ইজ্জত উল্লাহকে সংবর্ধনা

তালা, সাতক্ষীরা সংবাদদাতা / ১৮ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

তালায়এসে উষ্ণ সংবর্ধনায় সিক্ত হলেন সাতক্ষীরা-১ আসন থেকে নব-নির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ।

 

দিনব্যাপী কর্মসূচিতে হাসপাতাল কর্তৃপক্ষ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি, দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের সাধারণ মানুষ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। তিনি জনগণের সঙ্গে মতবিনিময় করে তালা-কলারোয়ার সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

 

দেবহাটার বনবিবির বটতলা – চারশো বছরের ঐতিহ্যের নীরব সাক্ষী

বুধবার (২৫ ফেব্রুয়ারি) তিনি তালা উপজেলার খেশরা ইউনিয়নের রাজাপুর, হরিহরনগর, বালিয়া এবং জালালপুর ইউনিয়নের শ্রীমন্তকাটি ও জেঠুয়া বাজার পরিদর্শন করেন। বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় এবং সংক্ষিপ্ত মতবিনিময় করেন। সদ্য সমাপ্ত নির্বাচনে অক্লান্ত পরিশ্রম ও ভোটের মাধ্যমে বিজয়ী করায় তিনি সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

তিনি বলেন, “আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমার এ বিজয়। একটি নিরাপদ, শান্তিময় ও স্মার্ট তালা-কলারোয়া গড়ে তুলতে আমি সবার সহযোগিতা চাই।” এ সময় তিনি সাধারণ মানুষের অভিযোগ ও সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং পর্যায়ক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
পরে তিনি তালা ইউনিয়ন পরিষদে সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং উপজেলা জামায়াত কার্যালয়ে কিছু সময় অবস্থান করেন। এ সময় তালা আল-আমিন একাডেমি ও শালিখা কলেজের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

 

বিকাল ৩টায় তিনি তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। হাসপাতাল কর্তৃপক্ষ, চিকিৎসক ও স্টাফদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মানোন্নয়ন ও সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। এ সময় তিনি বিভিন্ন ওয়ার্ডে রোগীদের খোঁজখবর নেন এবং রোগীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।

 

বিকালে তিনি তালা ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের আয়োজনে জে.এন.এ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।

 

দিনব্যাপী এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. মাহামুদুল হক, সহকারী সেক্রেটারি অধ্যাপক গাজী সুজায়েত আলী, জেলা কর্মপরিষদ সদস্য ডা. আফতাব উদ্দিন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মফিদুল্লাহ, সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com