• সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:০১
সর্বশেষ :
মোটা অংকের অর্থের বিনিময়ে আশাশুনিতে শি*শু ধ*র্ষ*ণ চেষ্টার ঘটনা ধামাচাপা দেয়ার অভিযোগ আশাশুনির মানিকখালি ব্রিজের সামনে সড়কে আবারো গর্ত, বড় দুর্ঘ*টনার আশঙ্কা ইছামতি নদীতে সংগ্রাম করে বেঁচে থাকা রেজাউল ইসলামের জীবন যুদ্ধ শ্যামনগরে নদীর চরে গাছ হ*ত্যার প্রতিবাদে মানববন্ধন ফিংড়ী ইউনিয়ন পরিষদ টু ফয়জুল্যাপুর সড়ক ও কালভার্টটির বেহাল দশা ঢাকাস্থ দেবহাটা সমিতির বার্ষিক মিলনমেলা ও “ইছামতি” স্মরনিকার মোড়ক উন্মোচন সংবাদ প্রকাশের পর শাখরা-কোমরপুর ব্রিজ সংস্কারে উদ্যোগ, মাঠে পরাজিত এমপি প্রার্থী আব্দুর রউফ তালা প্রেসক্লাব নির্বাচন: সভাপতি সেলিম, সম্পাদক ফারুক, সাংগঠনিক জাহাঙ্গীর সাতক্ষীরা রেঞ্জের সুন্দরবনে ডাকাত সন্দেহে ফাঁকা গু*লি, অ*স্ত্র উদ্ধার দেবহাটায় বোয়ালমারী খাল খনন কর্মসূচীর উদ্বোধন

পাটকেলঘাটায় গরুবোঝাই ইঞ্জিনভ্যান খাদে পড়ে নি*হ*ত ২, আ*হত ৫

আল মামুন / ১৬১ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

সাতক্ষীরা-খুলনা মহাসড়কে গরুবোঝাই একটি ইঞ্জিনচালিত ভ্যান খাদে পড়ে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় পৃথক দুর্ঘটনাসহ মোট পাঁচজন আহত হয়েছেন।

 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে মহাসড়কের পাটকেলঘাটা থানা এলাকার কুমিরার বালিগাদার মোড় সংলগ্ন একটি ইটভাটার পাশে এ দুর্ঘটনা ঘটে।

 

তালায় সাংবাদিকের ওপর হা*ম*লার অভিযোগ, যুবদল নেতা অভিযুক্ত

নিহত ইঞ্জিনভ্যান চালক ইশার আলী (৬০) সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর এলাকার বাসিন্দা। আহতদের মধ্যে একজন হাসপাতালে নেওয়ার পর মারা যান বলে জানিয়েছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ইশার আলী, মো. মামুন হোসেন, মোতালেব হোসেন ও মো. আমিনুল ইসলাম তিনটি গরুবোঝাই ভ্যানে করে সাতক্ষীরার আবাদের হাট থেকে খুলনার ডুমুরিয়া উপজেলার খর্নিয়া এলাকার উদ্দেশ্যে রওনা দেন। পথে কুমিরার বালিগাদার মোড় এলাকায় পৌঁছালে ইঞ্জিনভ্যানটির পেছনের চাকা পাংচার হয়ে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে ভ্যানটি সড়কের পাশের খাদে পড়ে যায়।

 

দুর্ঘটনায় ঘটনাস্থলেই চালক ইশার আলীর মৃত্যু হয়। গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে তাদের মধ্যে আরও একজন মারা যান। বাকি দুজন চিকিৎসাধীন রয়েছেন।

 

এ ঘটনার প্রায় এক ঘণ্টা পর একই স্থানে আরেকটি গরুবোঝাই গাড়ি (আলমসাধু) দুর্ঘটনার শিকার হয়। এতে থাকা তিনজন আহত হন। তবে তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

 

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচ এম লূৎফল কবির বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com