• সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১০:২২
সর্বশেষ :
সাংবাদিক ও সংগঠক জাহাঙ্গীর হোসেনের বাংলা নববর্ষের শুভেচ্ছা দেবহাটায় ১০ ফুট খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি খালেক কয়রায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ট্রাক চাপায় ভ্যানচালক নি*হ*ত শ্যামনগরে মা*ম*লার তদন্ত ভিন্ন খাতে নেওয়ার অভিযোগে মানববন্ধন ধুলিহরে মাটিবাহী ট্রলির ধাক্কায় এক শিশুর ম*র্মা*ন্তি*ক মৃ*ত্যু মোটা অংকের অর্থের বিনিময়ে আশাশুনিতে শি*শু ধ*র্ষ*ণ চেষ্টার ঘটনা ধামাচাপা দেয়ার অভিযোগ আশাশুনির মানিকখালি ব্রিজের সামনে সড়কে আবারো গর্ত, বড় দুর্ঘ*টনার আশঙ্কা ইছামতি নদীতে সংগ্রাম করে বেঁচে থাকা রেজাউল ইসলামের জীবন যুদ্ধ শ্যামনগরে নদীর চরে গাছ হ*ত্যার প্রতিবাদে মানববন্ধন

শ্যামনগরে চলমান মৎস্য ঘেরটি ক্ষতিগ্রস্ত করার হু*ম*কি

এসএম মিজানুর রহমান, শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধি / ১৮০ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়ন ভামিয়া গ্রামে মুনসুর আলী মোড়লের ছেলে অলিউর রহমান মোড়ল এর চলমান মৎস্য ঘেরটি ক্ষতিগ্রস্ত করার হুমকি দিচ্ছে লিয়াকত ও নুর মোহাম্মদ মোড়ল গং।

 

 

অলিউর মোড়ল অভিযোগে জানান, তার পিতা মুনসুর আলীর নামে পোড়াকাটলা মৌজার এস এ ১৩৬ নং খতিয়ানে এস এ ১০৪৪ দাগে ২ একর ৩৭ শতক জমি ভুল বসত বি আর এস ১/১ খতিয়ানে ৩৫২৬ দাগে রেকর্ড হয়। পরবর্তীতে তার পিতা মুনসুর আলী গত ৩/৯/ ২০২৩ ইং তারিখে সাতক্ষীরা বিজ্ঞ ল্যান্ড সার্ভে ট্রাইবুনাল আদালতে ১নং বাংলাদেশ সরকার পক্ষে, একটি ২৩১৩/২৩ নং রেকর্ড সংশোধনী মামলা করেন।

 

উক্ত মামলায় গত ২১/১০/২০২৫ ইং তারিখে বিজ্ঞ বিচারক রায় প্রদান করেন এবং সাথে সাথে রেকর্ড সংশোধনের জন্য বিবাদীদের নির্দেশ দেন।

 

উক্ত জমিতে অলিউর রহমানের চলমান মৎস্য ঘেরে বুড়িগোয়ালিনী গ্রামের মৃত লাল মাহমুদ এর ছেলে লিয়াকত মোড়ল ও দাতিখালি গ্রামের মৃত নিয়ামত আলী মোড়লের ছেলে নুর মোহাম্মদ মোড়ল গং প্রকাশে ও অপ্রকাশে অলিউর রহমানকে হুমকি দিচ্ছে। তারা অলিউর রহমানের চলমান মংস্য ঘেরে বিষ প্রয়োগ করবে,ঘেরের রাস্তা কেটে দিবে, ঘেরের বাসায় আগুনে পুড়িয়ে দিবে বলে হুমকি দি্চ্ছে। বর্তমানে অলিউর রহমান নিরাপত্তাহীনতায় রয়েছে।

 

এ ঘটনায় তিনি সাংবাদিকের লিখনির মাধ্যমে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com