• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:১২
সর্বশেষ :
নেদারল্যান্ডসে ঈদ পুনর্মিলনী ও পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন: প্রবাসীদের মিলনমেলায় উৎসবের আমেজ শ্যামনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখার সংবাদ সম্মেলন শ্যামনগরে ঘুমন্ত স্বামীর পু*রু*ষা*ঙ্গ কর্তন, গুরুতর আহত বিএনপির সংরক্ষিত আসনে মনোনীত হলেন কলারোয়ার পুত্রবধূ তুলি পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনায় আটক ৩ ; সিসিটিভির সরঞ্জাম উদ্ধার শ্যামনগরে জমির দলিল ও ব্যাংকের চেক ফেরৎ পেতে সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক সম্মেলন শ্যামনগরে পাম্প মালিককে হ*ত্যার হু*ম*কি, তেলবাহী গাড়ি পুড়িয়ে দেওয়ার আ*শ*ঙ্কা সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে দয়াল বাহিনীর সদস্য আ*ট*ক, উদ্ধার ২ জেলে তালায় প্রীতি ঢালী খেলায় দর্শকদের ঢল

ব্রহ্মরাজপুরে মুরগির খামারে অ*গ্নি*কা*ণ্ডে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি

জিএম আমিনুল হক / ৯৯ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুরে একটি মুরগির খামারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৩ মার্চ) দিবাগত রাত আনুমানিক ভোর ৪টার দিকে ব্রহ্মরাজপুরের কাল ভৈরব মন্দিরের পশ্চিম পাশে অবস্থিত এ ঘটনা ঘটে। খামার মালিক শাওন হোসেন তিনি ব্রহ্মরাজপুর কালের ডাঙ্গা গ্রামের ইউপি সদস্য অজিয়ার রহমানের ছেলে।

 

ভুক্তভোগী জানান, সেহরি করার সময় হঠাৎ দেখতে পান তার মুরগির খামারে আগুন দাউদাউ করে জ্বলছে। তার ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

 

সরেজমিনে গেলে ফার্মের মালিক শাওন জানান, প্রায় ২২০০ বর্গফুট আয়তনের খামারে ১১০০টি মুরগি ছিল। এর মধ্যে প্রায় ৬০০টি মুরগি আগুনে পুড়ে মারা যায়। অবশিষ্ট মুরগিগুলো অসুস্থ অবস্থায় রয়েছে। খামারের বাঁশের তৈরি অবকাঠামো ও মুরগির খাদ্য পুড়ে ছাই হয়ে গেছে। এতে তার প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

 

অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে নিশ্চিত কিছু জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণ ৫লক্ষাধিক টাকা বলে জানিয়েছেন খামার মালিক।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com