• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮
সর্বশেষ :
লোনাপানি মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান শ্যামনগরে বুড়িগোয়ালিনী দাতনাখালিতে গাছ থেকে পড়ে ১ ব্যবসায়ীর মৃত্যু দেবহাটার কৃতি শিক্ষার্থী মেহেদী হাসানের গবেষণাপত্র আন্তর্জাতিক সেমিনারে উপস্থাপনের জন্য মনোনীত পাটকেলঘাটায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু ধুলিহরে গভীর রাতে টর্নেডোয় মন্দিরসহ একাধিক বসতঘর লন্ডভন্ড আশাশুনির বড়দলে আকস্মিক টর্নেডোয় চারটি কাঁচা ঘর লন্ডভন্ড ডুমুরিয়ায় শিম চাষে বাম্পার ফলন: হাসি ফুটেছে কৃষকের মুখে না.গঞ্জ সদরে কলেরা টিকার ২য় ডোজ কর্মসূচি শুরু ডেঙ্গু প্রতিরোধে সখিপুর ইউনিয়নে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান তালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবি

নারায়ণগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

জাহাঙ্গীর হোসেন, নারায়ণগঞ্জ / ২৪৮ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্যে জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে নারায়ণগঞ্জে (২৩-২৯ এপ্রিল) জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (২৯ এপ্রিল) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহাম্মদ মুশিউর রহমানের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী ও জেলা পরিবার পরিকল্পনার উপপরিচালক মো. শহীদুল ইসলাম।

 

সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শহীদুল ইসলাম খান স্বপন।

 

 

জেলা সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আমিনুল হক’র সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা পুষ্টি কমিটির সদস্য, এনজিও প্রতিনিধি, গণমাধ্যম কর্মী ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর

https://www.kaabait.com